ব্যথা নিরাময়ে ঢাকা পেইন অ্যান্ড স্পাইন সেন্টারের যাত্রা শুরু

Share

“Resolve Pain, Regain Life” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে অতিসম্প্রতি ঢাকার বনানীতে চালু হলো অত্যাধুনিক ব্যথা নিরাময় কেন্দ্র “ঢাকা পেইন এন্ড স্পাইন সেন্টার”। শরীরের যে কোনো জায়গার দীর্ঘদিনের ব্যথা বা ক্রনিক পেইন নিরাময়ে এ প্রতিষ্ঠানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি।

বাংলাদেশের শতকরা ৫ থেকে ১০ ভাগ মানুষ কোন না কোন দীর্ঘস্থায়ী ব্যথা ভোগেন। কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা, পায়ের গোড়ালি ব্যথায় দীর্ঘদিন বিভিন্ন ঔষধ সেবন, ফিজিওথেরাপি বা অপারেশন করেও প্রত্যাশিত ব্যথা নিরাময় হয়নি। তাদের জন্য চালু হয়েছে ঢাকা পেইন এন্ড স্পাইন সেন্টার। এই সেন্টার নিয়ে এসেছে পিআরপি (প্লাটিলেট রিচ্‌ প্লাজমা) চিকিৎসা, ওজোন চিকিৎসা, স্টেম সেল চিকিৎসা, রেডিও ফ্রিকোয়েন্সি এবলেসান ও বিভিন্ন পেইন ইন্টারভেনসন।

প্রতিষ্ঠানটিতে রয়েছে সর্বাধুনিক মাসকুলোস্কেলেটাল আলট্রাসনোগ্রাফি যার মাধ্যমে ব্যথার কারণ নির্ণয় করা হয়। ব্যথার চিকিৎসায় আলট্রাসনোগ্রাফি মেশিনের সাহায্যে সুনির্দিষ্ট জায়গায় প্রয়োজনীয় চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করা হয়। দুজন তরুণ ব্যথা বিশেষজ্ঞ এই প্রতিষ্ঠানটি চালু করেছেন।

প্রতিষ্ঠাতা ডা. মোহাম্মদ আনিসুর রহমান ও ডা. মো. জোবায়ের হোসেন যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে ব্যথা চিকিৎসার উপর উন্নত প্রশিক্ষণ গ্রহণ করেছেন। উন্নত দেশের আদলে তারা বাংলাদেশে এই সেন্টার চালু করেছেন। তারা বলেন, উন্নত বিশ্বে ব্যথা সংক্রান্ত জটিল অপারেশন এড়াতে যেসব পেইন ইন্টারভেনসন খুব জনপ্রিয় সেসমস্ত ইন্টারভেনসন এতদিন আমাদের দেশে প্রচলিত ছিল না। এই ইন্টারভেনসনগুলো আমাদের সেন্টারে বিদ্যমান।

তারা আশাবাদ ব্যক্ত করেন,দীর্ঘমেয়াদি ব্যথার জন্য যারা পৃথিবীর বিভিন্ন দেশে চিকিৎসা নিতে যেতেন, তাদের আর বিদেশে না গিয়ে দেশেই চিকিৎসা নেওয়া সম্ভব।

যোগাযোগ ঠিকানা
ঢাকা পেইন এন্ড স্পাইন সেন্টার
বাসা-৩৫,রোড-১৭,ব্লক-ই (বনানী কাঁচা বাজারের বিপরীতে),বনানী,ঢাকা।
ফোনঃ 01733-888388

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

11 January 2020

ব্যথা নিরাময়ে ঢাকা পেইন অ্যান্ড স্পাইন সেন্টারের যাত্রা শুরু

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV