Home স্বাস্থ্য সংবাদ তুহিনের হার্টের ভাল্ব নষ্ট, প্রতিস্থাপনে সাহায্য করুন
স্বাস্থ্য সংবাদ

তুহিনের হার্টের ভাল্ব নষ্ট, প্রতিস্থাপনে সাহায্য করুন

Share
Share

॥ ই-হেলথ২৪  রিপোর্টার ॥ প্রিয় দেশবাসী, চার বছরের শিশু মোঃ তুহিনের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তার হার্টের একটি ভাল্ব নষ্ট হওয়ার পথে। জরুরী ভিত্তিতে একটি ভাল্ব প্রতিস্থাপনের জন্য পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এ জন্য প্রয়োজন প্রায় ২ লাখ টাকা। কিন্তু শিশুটির মাতা-পিতার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। গাইবান্ধার পলাশবাড়ী থানাধীন শ্যামপুর গ্রামে তাদের বাড়ি। শিশুটির পিতা মোঃ ময়নুল হক একজন প্রান্তিক কৃষক। পরিবারটির আর্থিক অবস্থা খুবই খারাপ। টাকার অভাবে বর্তমানে চিকিৎসা বন্ধ রয়েছে। শিশুটির রোগের জটিলতা বেড়েই চলেছে। শারীরিক পার্শ্বপ্রতিক্রিয়ায় ছটফট করছে শিশু তুহিন। চিকিৎসার পেছনে ইতোমধ্যে সঞ্চিত সব টাকা খরচ হয়েছে। এমতাবস্থায়। শিশু তুহিনের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছে তার অসহায় মাতা-পিতা। একটি ফুটফুটে শিশুর চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে ০১৭৫০৪৮১৮৩৩। আর সাহায্য দিন শিশুটির মামা মোঃ শাহারুল ইসলামের এই সঞ্চয়ী হিসাবে-সোনালী ব্যাংক লি:, পলাশবাড়ী শাখা, গাইবান্ধা,হিসাব নং ১৫০২৮/৪৪।

Share

Don't Miss

রোগীর মন জয় করাই নার্সদের প্রথম দায়িত্ব : বিএমইউ উপাচার্য

রোগীর আস্থা অর্জন ও অসন্তুষ্টি দূর করাই একজন নার্সের সবচেয়ে বড় দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো....

মেডিসিন-ফিজিওথেরাপির সমন্বয়ে সম্মিলিত চিকিৎসা পদ্ধতির আহ্বান

দেশে প্রতিবছর স্ট্রোক, হার্ট অ্যাটাক, পক্ষাঘাতগ্রস্ততা এবং শারীরিক প্রতিবন্ধকতায় বহু মানুষ আক্রান্ত হচ্ছেন। তবে শুধু হাসপাতালে ওষুধনির্ভর চিকিৎসা গ্রহণের পরও এসব রোগী অনেক...

Related Articles

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বিসিএস হেলথ ফোরাম নেতাদের সাক্ষাৎ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মঙ্গলবার থেকে সব মেডিকেল কলেজে ক্লাস ও পরীক্ষা বন্ধ

মঙ্গলবার (১০ মার্চ) থেকে দেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত...

‘নাগরিকদের জন্য ডিজিটাল স্বাস্থ্য কার্ড চালু করা হবে’

দেশের জনগনের জন্য ডিজিটাল স্বাস্থ্য (ই-হেলথ) কার্ড চালু করা হবে। বিশেষভাবে স্থানীয়...

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য এফ এম সিদ্দিকী

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. এফ...