কমলার পুষ্টিগুন

Share

॥ ই-হেলথ২৪ ডেস্ক ॥  ভালো খাবার সবসময় আমাদের শরীরের জন্য ভালো। প্রত্যেকের নিকট তার ভালো খাবারের সংঙ্গা আলাদা। কিন্তু জিনিস আছে যা খাবার হিসেবে সবার নিকট সমান প্রিয়। এসব খাবার গুলো শুধু খেতেই মজা নয়, পুষ্টিগুণেও টইটুম্বর। শরীর ভালো রাখার জন্য ফলের জুড়ি নেই। তেমনি একটি ফল কমলা।

কমলা এক ধরনের লেবু জাতীয় রসালো ফল। এ ফলটি সাধারনত নাতিশীতোষ্ণ অঞ্চলে বেশি হয়ে থাকে। বর্তমানে বাংলাদেশে সিলেটের কিছু কিছু জায়গায় কমলার চাষ করা হয়ে থাকে। কমলা মূলত আমেরিকা, স্পেন, ইতালি, জাপান, আর্জেন্টিনা, ব্রাজিল, মরক্কো, গ্রিস, দক্ষিণ আফ্রিকা প্রভৃতি দেশে প্রচুর চাষ করা হয়ে থাকে। আমাদের প্রতিবেশী দেশ ভারতেও প্রচুর পরিমানে কমলার চাষ করা হয়ে থাকে।

প্রতি ১০০ গ্রাম কমলায় রয়েছে ৮৯.৪ গ্রাম জলীয় অংশ, ০.৯ গ্রাম আমিষ, ০,৩ গ্রাম সহজে হজম হওয়ার মতো স্নেহ, ১০.৪ গ্রাম শর্করা, ০.৪ গ্রাম খনিজ পদার্থ, ০.০৫ গ্রাম ক্যালসিয়াম, ০.০২ গ্রাম ফসফরাস, ০.১ গ্রাম আয়রন এবং ভিটামিন এ, বি ও সি। এ ফলে খাদ্যশক্তি রয়েছে ৪৩ কিলোক্যালরি।

কমলা অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর একটি পরিচিত ফল। প্রচুর পরিমানে ভিটামিন থাকায় রোগীদের জন্যও কমলা বেশ উপকারী ফল। কমলা কাঁচা অবস্থায় সবুজ থাকে। পাকা কমলার রং কে আমরা কমলা রং বলি।

সাধারন চোখে কমলার বীজ থেকে কমলার চারা উৎপাদন করা হয়ে থাকে। তবে বীজ থেকে উৎপাদিত গাছের ফলের প্রজাতি ঠিক থাকে না। ভালো জাতের কমলা চাষের জন্য মাটি ও জলবায়ুর বিশেষ প্রভাব রয়েছে। এটি খুবই স্পর্শকাতর একটি বিষয়। তাই মিষ্টি, সুস্বাদু ফল পেতে কমলা চাষে বিশেষ যত্ন নেওয়া উচিত। 

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

20 April 2012

কমলার পুষ্টিগুন

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV