শরীরের অতিরিক্ত মেদ কমাতে করনীয়

Share

শরীরের অতিরিক্ত মেদ কমাতে করনীয়
শরীরের অতিরিক্ত মেদ কমাতে করনীয়
॥ মাহাবুব মাসফিক ॥   শরীরের অতিরিক্ত মেদ কারোই কাম্য নয়। সবাই থাকতে চায় স্লীম ফিগারে। কিন্তু মনের এমন আশাটুকুতে হতে পারে গুড়ে বালি। যদি জীবন যাপনে চলতে থাকে অনিয়ম। নিয়ম  না মেনে, অসময়ে, বেশি পরিমানে খাবার গ্রহন করার ফলে তা আমাদের শরীরে প্রভাব ফেলে। শরীরের বিভিন্ন অংশে দেখা যায় অতিরিক্ত চর্বি। শরীরের এ মেদ বা চর্বি কমাতে অনেকেই ডায়েটিং করেন। কিন্তু ডায়েটিং করলেই মেদ কমানো যায় না। অন্যদিকে ডায়েটিং নিয়ম না মেনে করার ফলে অনেক সময় শরীরের এ্যর্নাজি লেভেল ও ঔজ্জ্বলতা কমে যায়। তাই সবকিছুর সমাধানে করতে হবে ব্যায়াম এবং তা নিয়ম মেনে সঠিক সময়ে। শরীরের অতিরিক্ত মেদ বা চর্বি কমাতে কয়েকটি খালি হাতের ব্যায়াম-

    ১. র্দীঘশ্বাস টেনে যতক্ষন পারেন ধরে বাখুন। তারপর আস্তে আস্তে ছেড়ে দিন।

    ২. সোজা হয়ে দাঁড়ান। এবার হাঁটু না বাঁকিয়ে সামনের দিকে ঝুঁকে দুই হাতের আঙ্গুল দিয়ে পায়ের আঙ্গুল গুলো র্স্পশ করুন।

    ৩. দুই পায়ের মাঝে দুই ফুটের কিছুটা বেশি ফাঁক করে দাঁড়ান। এবার হাঁটু না বাঁকিয়ে ডান হাতের আঙ্গুল দিয়ে বাম পায়ের পাতা এবং বাহ হাতের আঙ্গুল দিয়ে হান পায়ের পাতা স্পর্শ করুন।
   
৪. মাটিতে সোজা হয়ে শুয়ে পড়–ন। পা দুটো টান টান করে আস্তে আস্তে উপরের দিকে ওঠান আর পেছনের দিকে যতদুর পর্যন্ত পারেন শরীরটাকে নামিয়ে আনুন। ১ থেকে ২৫ পযর্ন্ত গুনতে গুনতে উঠাতে থাকুন। এক্ষেত্রে লম্বাবেল্ট ব্যবহার করতে পারেন। তারপর আস্তে আস্তে নামিয়ে ফেলুন।

    ৫. মেঝেতে শুয়ে দুই হাত কোমরের নিচে চেপে রেখে পা দুটো সোজা করে মেলে দিন। এবার ধীরে ধীরে ডান পা হাঁটু ভেঁঙ্গে পেটের কাছে নিয়ে আসুন। কিছুসময় রেখে জোরে লাথি মারার ভঙ্গিতে সামনে ছুড়ে দিন। ডান পা সোজা করে রাখুন। এবার বাম পা হাঁটু ভেঁঙ্গে পেটের কাছে আনুন এবং একই ভাবে ছুড়ে দিন। হাঁটু ভাঁঙ্গার সময় গভীর ভাবে শ্বাস ফেলবেন আর পা ছুড়ার সময় গভীর ভাবে শ্বাস নিবেন।

    ৬. সোজা হয়ে শুয়ে দুই পা উপরে এনে সাইকেল চালানোর মতো করে ঘনঘন ঘুরিয়ে আনুন। এভাবে কয়েকবার সময় নিয়ে করতে থাকুন। প্রতিবার দীর্ঘক্ষন না করে ৩০ থেকে ৪০ সেকেন্ড করুন।

    ৭. দুই হাত মাথার উপর সোজা করে রেখে দুই পায়ের মাঝে কিছুটা ফাঁকা রেখে দাড়ান। এবার ডান হাত দিয়ে ডান পা স্পর্শ করুন। এ ভঙ্গিতে কয়েক সেকেন্ড থাকুন, তারপর হাত উঠিয়ে আবার আগের মতো ফিরে আসুন। এবার বাম হাত দিয়ে বাম পা স্পর্শ করুন।

    ৮. হামাগুড়ি দেয়ার ভঙ্গিতে মাটিতে বসে পড়–ন। এবার পিটটাকে ধনুকের মতো করে বাঁকিয়ে নিয়ে মাথা ও ঘাড়টাকেও একই সঙ্গে নিচের দিকে নামাতে থাকুন। এবার আস্তে আস্তে মাথা উপরের দিকে তুলুন। সেই সঙ্গে পিটটাকে যতটা সম্ভব টান টান করে রাখুন।

খেয়াল রাখবেন:

১.    প্রতি ক্ষেত্রে সব গুলো ব্যায়াম করবেন না। প্রতিবারে তিন থেকে চারটা ব্যায়াম করলেই চলবে।

২.    ভরা পেটে ব্যায়াম করবেন না। খালি পেটে ব্যায়াম করার চেষ্টা করুন। না পারলে খাবার দুই ঘন্টা পরে করবেন।

৩.    পেটের ব্যায়াম করার সময় খেয়াল রাখবেন পেটের উপর যেন কোন শক্ত বাঁধন না থাকে।

৪.    একবার ব্যায়াম করা হলে হাত পা ছেড়ে দিয়ে সোজা হয়ে শুয়ে দেহের সব পেশি শিথিল করে চোখ বুজে শান্ত মনে খানিকক্ষন বিশ্রাম করে নিবেন।

৫.    খাবারের মধ্যে কার্বোহাইড্রেট ও ফ্যাট জাতীয় জিনিস না খেয়ে বেশি করে প্রোটিন জাতীয় খাবার খাবেন। প্রচুর পানি, শাকসবজি ও ফলমুল বেশি করে খাবেন।  

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

20 April 2012

শরীরের অতিরিক্ত মেদ কমাতে করনীয়

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV