স্বাস্থ্য সংবাদ

বিশেষজ্ঞদের মতে সোয়াইন ফ্লু নিয়ে আতঙ্ক নয়

Share

॥ ই-হেলথ২৪ ডেস্ক ॥  গবেষক ও বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলেছেন, সোয়াইন ফ্লুতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সাধারণ মৌসুমি ইনফ্লুয়েঞ্জার (ফ্লু) মতোই সর্দি, জ্বর বা কাশি হয় সোয়াইন ফ্লু হলে। বর্তমানে এর চিকিৎসা দেশে আছে।

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন, দুটো কারণে সোয়াইন ফ্লুতে ভয়ের কারণ নেই। প্রথমত, এই রোগের পর্যাপ্ত ওষুধ ও প্রশিক্ষিত চিকিৎসক দেশে আছে। দ্বিতীয়ত, সোয়াইন ফ্লু ভাইরাস প্রতিরোধ করার অ্যান্টিবডি বা প্রাকৃতিক ক্ষমতা এ দেশের মানুষ অর্জন করেছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মেডিসিন অনুষদের ডিন ও বিশিষ্ট চিকিৎসক এ বি এম আব্দুল্লাহও অভয় দিয়ে বলেন, ‘বছর তিনেক আগে সোয়াইন ফ্লু প্রথম শনাক্ত হওয়ার সময়ই বলেছিলাম, ওষুধ কোম্পানি ও চিকিৎসা সরঞ্জাম (বিশেষ করে মাস্ক) প্রস্তুতকারীরা আতঙ্ক ছড়াচ্ছে। সাধারণ স্বাস্থ্যবিধি মানলেই সোয়াইন ফ্লু থেকে দূরে থাকা যায়।’

এই দুই বিশেষজ্ঞ বলেন, হাঁচি, কাশি, থুতু ও কফের মাধ্যমে মানুষ থেকে মানুষে এই রোগের ভাইরাস ছড়ায়। তাই খাওয়ার আগে এবং হাঁচি বা কাশি দেওয়ার পর ভালো করে হাত ধুতে হবে।

মানুষ, পাখি ও শূকর আক্রান্ত হয়—এমন পৃথক তিন ধরনের ভাইরাসের সংমিশ্রণে তৈরি হওয়া নতুন একটি ভাইরাস ২০০৯ সালে প্রথম শনাক্ত হয়। মানুষ থেকে মানুষে এই নতুন ভাইরাসের সংক্রমণ হতে থাকে। এ থেকে সৃষ্ট রোগ সাধারণভাবে সোয়াইন ফ্লু নামে পরিচিতি পায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর নাম দেয় ‘প্যানডেমিক ভাইরাস এইচ১এন১ ২০০৯’। এই ভাইরাস তখন প্রাণঘাতী ছিল। কারণ, মানুষের শরীরে একে প্রতিরোধ করার প্রাকৃতিক ক্ষমতা ছিল না।

আইইডিসিআরের পরিচালক মাহমুদুর রহমান বলেন, ২০০৯ সালে সারা বিশ্বে এইচ১এন১ ভাইরাস ছড়িয়ে পড়ায় বাংলাদেশেও বহু মানুষ এতে আক্রান্ত হয়। এর পর থেকে প্রাকৃতিকভাবেই এই ভাইরাসের প্রতিরোধ ক্ষমতা এ দেশের মানুষ অর্জন করে।

তবে এ ক্ষেত্রে ভিন্নমত পোষণ করেছেন ভাইরাস বিশেষজ্ঞ ও বিএসএমএমইউর সাবেক উপাচার্য মো. নজরুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশে কত মানুষ ২০০৯ সালে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছিল, তার সঠিক পরিসংখ্যান নেই। এ দেশের মানুষের শরীরে এইচ১এন১ ভাইরাসের অ্যান্টিবডি তৈরি হয়েছে কি না, তার বিজ্ঞানভিত্তিক তথ্য দরকার।

রোগনিয়ন্ত্রণ ও রোগতত্ত্ব গবেষণা বিষয়ে দেশের শীর্ষ প্রতিষ্ঠান আইইডিসিআর রোগের প্রাদুর্ভাবের বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করে। প্রতিষ্ঠানটি বলছে, তাদের পর্যবেক্ষণে দেখা গেছে, সাধারণ মৌসুমি ফ্লুর (এইচ৩এন২) জায়গা দখল করে নিচ্ছে ‘সোয়াইন ফ্লু’ বা এইচ১এন১ ভাইরাস। ২০১০ সালেও এ দেশে এইচ১এন১ ভাইরাসের প্রাদুর্ভাব হয়েছিল।

বাংলাদেশে ফ্লুর মৌসুম এপ্রিল থেকে সেপ্টেম্বর। কিন্তু এ বছর জানুয়ারি থেকে এইচ১এন১ ভাইরাসের প্রকোপ দেখা গেছে। এই ভাইরাসে সংক্রমণের হারও অনেক বেশি।

কুড়িগ্রামের নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এ মাসে সোয়াইন ফ্লু ভাইরাসে আক্রান্ত হন। মাহমুদুর রহমান বলেন, তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, ইনস্টিটিউটের যেসব কক্ষে বেশি ছাত্রী গাদাগাদি করে থাকেন, সেসব কক্ষে সংক্রমণের হার বেশি।

বিশেষজ্ঞরা বলছেন, সোয়াইন ফ্লু ও মৌসুমি ফ্লুর উপসর্গ একই। চিকিৎসাও এক। তবে ক্যানসার বা বহুমূত্র (ডায়াবেটিস) রোগী এবং গর্ভবতী নারী সোয়াইন ফ্লুতে আক্রান্ত হলে বাড়তি মনোযোগ দিতে হবে। সঙ্গে সঙ্গে চিকিৎসকের সরনাপন্ন হতে হবে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

21 April 2012

বিশেষজ্ঞদের মতে সোয়াইন ফ্লু নিয়ে আতঙ্ক নয়

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV