জলবায়ু ও পরিবেশস্বাস্থ্য সংবাদ

উত্তরাঞ্চলে ইটভাটার আগ্রাসন: বিনষ্ট হচ্ছে কৃষি ও পরিবেশ

Share
Share

উত্তরাঞ্চলে ইটভাটার আগ্রাসন: বিনষ্ট হচ্ছে কৃষি ও পরিবেশ
উত্তরাঞ্চলে ইটভাটার আগ্রাসন: বিনষ্ট হচ্ছে কৃষি ও পরিবেশ
ইহেলথ২৪ ডটকম ডটবিডি- উত্তরাঞ্চলে ইটভাটার আগ্রাসনে আবাদি জমি ধ্বংস হচ্ছে। এলাকার কৃষিজমির উপরিভাগের ঊর্বর মাটি অবাধে পুড়ছে ইটভাটায়। কৃষকরা বাধ্য হয়ে নামমাত্র মূল্যে এসব জমির মাটি বিক্রি করছেন। এতে একদিকে যেমন কৃষি জমি নষ্ট হচ্ছে, অন্যদিকে তেমনি পরিবেশ বিপর্যয় ঘটছে। এভাবে চলতে থাকলে এ অঞ্চলে কৃষিপণ্য উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা করছেন কৃষিবিদরা।

 

উত্তরাঞ্চলে দিনদিন ব্যাপকহারে ইটভাটার সংখ্যা বাড়ছে। এসব ইটভাটার মাটি যোগান দিতে একের পর এক ফসলী জমির ঊর্বর মাটি কেটে সাবাড় করছেন ভাটা মালিকরা। মাটি কিনে ফসলি জমিতে গভীর খাদ সৃষ্টি করা হচ্ছে। অভাবী কৃষকদের টাকার লোভ দেখিয়ে দিনের পর পর দিন এসব আবাদি জমির মাটি কাটায় এলাকার কৃষি জমিগুলো দিনদিন কমে যাচ্ছে। অবশিষ্ট যা আছে সেগুলোও উৎপাদন ক্ষমতা হারাচ্ছে।

 

 

এ অঞ্চলের ক্ষতিগ্রস্থ কৃষকরা বার্তা২৪ ডটনেটকে জানান, কৃষিজমির উপরিভাগের এক ফুট গভীর করে মাটি কেটে নিয়ে যাওয়ার চুক্তি করে মাটি ব্যবসায়ীরা দেড় থেকে দুই ফুট গভীর করে মাটি কাটছেন। এক জমির মাটি কাটা হলে পাশের জমিতে পানি ধরে রাখতে না পারায় আবাদ হচ্ছে না। এতে পাশের জমির মাটিও বিক্রি করতে বাধ্য হচ্ছেন জমির মালিকরা। এভাবেই মাঠের পর মাঠ মাটি কেটে কৃষিক্ষেত্র ধ্বংস করছে ভাটা মালিকরা।

 

 

এ বিষয়ে গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এএইচএম বজলুর রশিদ বার্তা২৪ ডটনেটকে জানান, ফসলের প্রয়োজনীয় সব উপাদানই থাকে মাটির উপরিভাগে। একে টপসয়েল বলা হয়। এই টপসয়েল কেটে নিয়ে গেলে সে জমিতে ফসল ফলানো সম্ভব নয়। এভাবে জমির উপরিভাগের ঊর্বর মাটি ইটভাটায় গেলে কৃষি জমিগুলো উৎপাদর ক্ষমতা হারাবে।

 

এভাবে ইটভাটায় কৃষি জমির মাটি পুড়তে থাকলে ভয়াবহ পরিবেশ দূষণের পাশাপাশি খাদ্যঘাটতিও বাড়বে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। তারা এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

২২ মার্চ ২০১২

উত্তরাঞ্চলে ইটভাটার আগ্রাসন: বিনষ্ট হচ্ছে কৃষি ও পরিবেশ

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV