Connect with us

জলবায়ু ও পরিবেশ

পরিবেশ উন্নয়নে আরো সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদক: দুর্যোগ ব্যবস্থাপনা ও সৌরশক্তি চালিত সেচযন্ত্র সংক্রান্ত দু’টি নতুন প্রকল্প আগামী দুই থেকে তিন মাসের মধ্যে চূড়ান্ত করা হবে। রোববার এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। রোববার পরিবেশ ও বন মন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স ফান্ড-এর দাতা সংস্থা ও দেশসমূহের প্রতিনিধিদের এক বৈঠকে এ ব্যাপারে আলোচনা […]

Published

on

পরিবেশ উন্নয়নে আরো সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদক: দুর্যোগ ব্যবস্থাপনা ও সৌরশক্তি চালিত সেচযন্ত্র সংক্রান্ত দু’টি নতুন প্রকল্প আগামী দুই থেকে তিন মাসের মধ্যে চূড়ান্ত করা হবে। রোববার এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

রোববার পরিবেশ ও বন মন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স ফান্ড-এর দাতা সংস্থা ও দেশসমূহের প্রতিনিধিদের এক বৈঠকে এ ব্যাপারে আলোচনা হয়।

বৈঠকে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা ও বাংলাদেশের পরিবেশ উন্নয়নের জন্য বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স ফান্ডে আরো সাহায্যের আশ্বাস দিয়েছে দাতা সংস্থাসমূহ। বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স ফান্ড (বিসিসিআরএফ)-এর অধীনে প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।

বৈঠকে ডিএফআইডি’র কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, ওয়ার্ল্ড ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর, ইউরোপিয়ান কমিশনের হেড অব কোঅপারেশন, ডেনমার্ক, সুইডেন ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত এবংএইউএসএআইডি-এর দক্ষিণ এশিয়া বিষয়ক কাউন্সিলর উপস্থিত ছিলেন।

বৈঠকে অংশগ্রহণকারী প্রতিনিধিরা জানান, বিসিসিআরএফ-এ অধিক অনুদান প্রাপ্তির সম্ভাবনা আছে এবং প্রকৃতপক্ষে এ ফান্ডে অধিকতর অনুদান বর্তমানে পাইপ লাইনে আছে। দাতা সংস্থা ও দেশসমূহ বাংলাদেশ সরকারকে বিসিসিআরএফ-এর পরিচালনায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সকল প্রকার সাহায্য সহযোগিতার আশ্বাস দেন।

Advertisement
Continue Reading
Advertisement
Advertisement
জেনে রাখুন, সুস্থ থাকুন2 months ago

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই ধরনের ওষুধগুলো আমরা হরহামেশাই খাই চিকিৎসকের পরামর্শ ছাড়াই।...

খাদ্য ও পুষ্টি2 months ago

শিশুদের জন্য লবণ যতটুকু দরকার

অতিরিক্ত লবণ শিশুর বৃদ্ধিতে বাধা প্রদানের পাশাপাশি অল্প বয়সে রক্তচাপের ঝুঁকিতে ফেলতে পারে। খাদ্যাভ্যাসে এমন পরিমাণ লবণ রাখতে হবে যা...

জেনে রাখুন, সুস্থ থাকুন2 months ago

ওষুধ খেলে পার্শ্বপ্রতিক্রিয়া হয় কেন

বয়সে টিংকু বেশ ছোট। এত ছোট যে মাঝেমধ্যে টিংকুর দাঁত পড়ে। একবার বিড়াল টিংকুকে আঁচড়ে দিল। চিকিৎসক বললেন যে র‌্যাবিসের...

Advertisement