স্বাস্থ্য সংবাদ

দেশে প্রসবজনিত ফিস্টুলা নারী স্বাস্থ্যের অন্যতম উদ্বেগের বিষয়

Share

দেশে প্রসবজনিত ফিস্টুলা নারী স্বাস্থ্যের জন্য একটি অন্যতম উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার দেশগুলোতে প্রসবজনিত ফিস্টুলা নারী স্বাস্থ্যের জন্য একটি অন্যতম উদ্বেগের বিষয়। বর্তমানে বাংলাদেশে প্রায় ১৯ হাজার ৭৫৫ জন নারী এ রোগে ভুগছে। প্রতিবছর ১০ হাজার করে এ রোগের সঙ্গে যুক্ত হচ্ছে।

সম্প্রতি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত এক সেমিনারে এসব তথ্য জানানো হয়।

তবে এই সংখ্যা অনুমানের ভিত্তিতে করা হয়েছে বলছেন সংশ্লিষ্টরা। এই সংখ্যাটিতে বলা হয়েছে, ২০১৬ সালে রাজধানীর আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্রের (আইসিডিডিআরবি) মেজার ইভালুয়েশন, মামনি এইচএসএস প্রজেক্ট ও ফিস্টুলা কেয়ার প্লাসের পরিচালিত একটি জরিপ অনুসারে।

জরিপে দেখা যায়, প্রতি এক হাজার জন বিবাহিত নারীদের ৪২ দশমিক জন ফিস্টুলায় আক্রান্ত হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রতিবছর বিশ্বব্যাপী ৫০ হাজার থেকে ১ লাখ নারী নতুন করে ফিস্টুলায় আক্রান্ত হচ্ছে।

স্বাস্থ্য অধিদফতরও বলছে, মানসম্মত তথ্যের অভাবে বাংলাদেশের জন্য সঠিক ফিস্টুলা রোগীর সংখ্যা বলা সহজ নয়। তবে মাতৃ মৃত্যুরোধ, নবজাতক এবং শিশু স্বাস্থ্যের উন্নতির মাধ্যমে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করা সম্ভব হয়েছে। তারপরও দেশে এখনও ৫৩ শতাংশ প্রসব বাড়িতে হচ্ছে। বাড়িতে প্রসব এর একটি ক্ষুদ্র অংশ কেবলমাত্র দক্ষ প্রসূতি সেবাদানকারীদের সহায়তা পায়। উদ্বেগের বিষয় হলো, বাড়িতে প্রসবের এই উচ্চ হারের কারণে অনেক নারী প্রসবকালীন জটিলতা যেমন বিলম্বিত বাধাগ্রস্ত প্রসব ও প্রসবজনিত ফিস্টুলা ঝুঁকিতে থাকেন।

চিকিৎসকদের মতে, প্রসবজনিত ফিস্টুলা হচ্ছে নারীদের প্রসবকালীন একটি অন্যতম গুরুতর জটিলতা ও বেদনাদায়ক পরিস্থিতি। বাধাগ্রস্ত প্রসবের ক্ষেত্রে সময় মতো পর্যাপ্ত চিকিৎসা না পেলে প্রসবের রাস্তায় ক্ষত সৃষ্টি হয়। ফলে কোনো সব পথের সঙ্গে মূত্রপথ বা মলাশয়ের একটি অস্বাভাবিক সংযোগ তৈরি হয়। ফলে নারীদের অনবরত মূত্রমল ঝরতে থাকে, যা দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যা তৈরি করে। তাছাড়া বিষয়টি নিয়ে নারীরা বিষণ্ণতায় ভোগেন। ফলে তারা সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েন। নারীদের জননেন্দ্রিয়ের ফিস্টুলার আরও কিছু কারণ আছে। অস্ত্রোপচরের আঘাত, যৌন সহিংসতা, সড়ক দুর্ঘটনা, জন্মগত ত্রুটি, ক্যান্সার এবং সংক্রমণসহ ইচ্ছা বা অনিচ্ছাকৃত শারীরিক আঘাত। সঠিক সময় চিকিৎসা না করালে ফিস্টুলার কারণে যেসব দীর্ঘমেয়াদি সমস্যা দেখা দিতে পারে। প্রস্রাব ও পায়খানা ধরে রাখতে না পারা, বারবার মূত্রতন্ত্রের সংক্রমণ, স্নায়ুবিক ক্ষতি (ফুট ড্রপ ও হাটার সমস্যা), ক্রমাগত প্রস্রাব ক্ষরণের ফলে চামড়ায় ক্ষত ইত্যাদি। এছাড়া কিডনিতে পাথর, ঘুম ও মানসিক স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাবের ফলে নিদ্রাহীনতা অবসন্নতা দেখা দিতে পারে বলেও জানান চিকিৎসকরা।

ফিস্টুলায় আক্রান্ত হয়ে অপারেশনের মাধ্যমে সম্প্রতি সুস্থ হয়েছেন রংপুরের রওশন আরা বেগম।

তিনি বলেন, প্রথম সন্তান জন্মদানের সময় আমার ফিস্টুলা হয়। তখন আমার প্রসব বাড়িতেই হয়েছিল। কোনো ধরনের যত্ন ছাড়াই প্রসব হওয়ার ফিস্টুলা রোগে আক্রান্ত হই। টানা এক বছর এই রোগে ভুগেছি। পরে অপারেশন করে সুস্থ হয়েছি। এই রোগাক্রান্ত থাকা অবস্থায় মানুষের মাঝে যেতে পারতাম না। নিজেকে অনেক অসহায় মনে হতো এবং অনেক বেশি হীনমন্যতায় ভুগতাম।

হাসপাতালে গর্ভপাত নিশ্চিত করার পরামর্শ দেখে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, যেকোনো মূল্যেই আমাদের হাসপাতলে প্রসবের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এটা নিশ্চিত করতে না পারলে আমাদের লক্ষ্য অনুসারে ২০৩০ সালের মধ্যে ফিস্টুলা দূর হবে না। সারাদেশে বর্তমানে আনুমানিক প্রায় ১ হাজার ৬শ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং ২৪০ জন ইউরোলজিস্ট আছেন।

এটি অনুমান করা হয় যে, ১০৮ জন প্রশিক্ষিত ফিস্টুলা সার্জনদের মধ্যে ৬৮ জন দেশে রয়েছেন। এদের মধ্যে গুটি কয়েকজন সক্রিয়ভাবে কাজ করছেন। আবার তাদের মধ্যে ৪ থেকে ৫ জন মূলত বেশিরভাগ অপারেশনগুলো করে থাকেন। বর্তমানে দেশে ৬শ থেকে ৭শ ফিস্টুলা রোগের অপারেশন করা হচ্ছে। কিন্তু বাকি চিকিৎসকরা এগিয়ে এলে ফিস্টুলা রোগ এখনই নির্মূল করা সম্ভব। বাংলাদেশ অপারেশনজনিত ফিস্টুলা খুব দ্রুত বাড়ছে। যা বর্তমানে ফিস্টুলার ২৪ থেকে ৪০ শতাংশ।

এমন অবস্থায় প্রসবজনিত ফিস্টুলা নিয়ন্ত্রণে দ্বিতীয় কৌশলপত্র প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৌশলপত্রটি উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান।

এতে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, অধিদফতরের লাইন ডিরেক্টর (এমএনসিঅ্যান্ডএএইচ) ডা. মো শামসুল হক, একই বিভাগের উপ-পরিচালক ও মেটারনাল হেলথের প্রোগ্রাম ম্যানেজার ডা. মো. মোশায়ের-উল-ইসলাম, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক তন্দ্রা শিকদার, ইউএনএফপিএ’র বাংলাদেশ রিপ্রেজেন্টেটিভ ডা. আসা টর্কেলসন, ইউএসএআইডি’র মিশন ডিরেক্টর জেইনা সালাহি প্রমুখ।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ল্যাবরেটরি পরীক্ষায় এখন পর্যন্ত হামের কারণে...

ঢাকায় বাড়ছে গরম, তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রি

ঢাকায় গরমের তীব্রতা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নগরজীবনে বেড়েছে অস্বস্তি। আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির...

Related Articles

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা...

সফল কর্পোরেট ক্যারিয়ার ছেড়ে উদ্যোক্তা, ভাঙতে চান সামাজিক ট্যাবু

শারীরিক অসুস্থতার মতোই মানসিক অসুস্থতাও অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। কিন্তু সামাজিক ট্যাবু...

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

22 May 2019

দেশে প্রসবজনিত ফিস্টুলা নারী স্বাস্থ্যের অন্যতম উদ্বেগের বিষয়

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV