কিডনি ফাউন্ডেশনের জাতীয় সম্মেলন ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

Share

‘মৃত্যুর পর কিডনি দান করুন, কিডনি অকেজো রোগীর জীবন বাঁচান’—স্লোগানকে ধারণ করে সম্প্রতি অনুষ্ঠিত হলো কিডনি ফাউন্ডেশনের ৬ষ্ঠ জাতীয় সম্মেলন ও আন্*র্জাতিক বৈজ্ঞানিক সেমিনার। ঢাকার মিরপুরে নবপ্রতিষ্ঠিত কিডনি ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের কনভেনশন হলে দুই দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

কিডনি ফাউন্ডেশনের সভাপতি বিশি* কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হারুন আর রশিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও সমাজকল্যাণ বিষয়ক উপদে*া অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ডা. এমআর খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কিডনি ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক ডা. মুহিবুর রহমান, সহ-সভাপতি অধ্যাপক ডা. এমএ ওয়াহাব, ব্যবস্থাপনা পরিচালক টিনি ফেরদৌস রসিদ প্রমুখ। সম্মেলনে কিডনি সংযোজন, কিডনি রোগের চিকিত্সা, প্রতিকার ও প্রতিরোধের উপায় নিয়ে বিস*ারিত আলোচনা করা হয়। এতে সিঙ্গাপুর, জাপান, জার্মানি, পাকিস*ান ও ভারতের প্রখ্যাত বিশেষজ্ঞরা তাদের বৈজ্ঞানিক প্রবন্ধ তুলে ধরেন। সম্মেলনে বাংলাদেশের ৩ শতাধিক নেফ্রোলজি, ইউরোলজি ও ট্রান্সপ্ল্যান্ট বিশেষজ্ঞ অংশ নেন।
অধ্যাপক হারুন আর রশিদ জানান, বাংলাদেশে প্রতিবছর ১ কোটি ৮০ লাখ লোক কোনো না কোনোভাবে কিডনি রোগে আক্রান্* হয়। এর মধ্যে প্রতিবছর প্রায় ৪০ হাজার রোগীর কিডনি সম্পূর্ণরূপে বিকল হয়, যাদের মধ্যে প্রায় ৩০ হাজার রোগীই মারা যায়। কিডনি বিকল রোগীদের কিডনি সংযোজন ও ডায়ালাইসিস দুটো চিকিত্সাই অত্যন্* ব্যয়বহুল। তবে কিডনি সংযোজনে ডোনার সমস্যা সবচেয়ে বড় বাধা। উন্নত বিশ্বে ৮০ থেকে ৮৫ ভাগ ক্ষেত্রে ডিসিস্ট অর্গান ডোনার বা মৃতব্যক্তির কিডনি দানের মাধ্যমে কিডনি সংযোজন হচ্ছে এবং এতে সফলতার হার ৯০-৯৫ ভাগ। বাংলাদেশে এখনও মরণোত্তর কিডনি সংযোজন চালু হয়নি, তবে আধুনিক এ চিকিত্সা পদ্ধতি দ্রুত চালু হওয়া দরকার। এটা সম্ভব হলে সম্পূর্ণ বিকল কিডনি রোগীরা নতুন জীবন লাভ করতে পারে। তিনি জানান, কিডনি ফাউন্ডেশন গত দুই বছর ধরে ডিসিস্ট অর্গান ডোনার দিয়ে কিডনি সংযোজনের চে*া চালিয়ে যাচ্ছে। কিন্*ু সচেতনতার অভাবে এসব কার্যক্রম সফল হচ্ছে না। তবে দাতা পেলে কিডনি ফাউন্ডেশন এব্যাপারে উদ্যোগ গ্রহণ করতে চায়।
কিডনি রোগীদের সেবায় মিরপুরে ২ বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত হয়েছে ৪ তলাবিশি* ‘কিডনি ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউট’। প্রাথমিকভাবে এখানে ৪০ বেডের ডায়ালাইসিস ইউনিট গড়ে তোলা হবে, যাতে প্রতি সপ্ট*াহে গড়ে ৩ থেকে ৪ জন রোগীর কিডনি সংযোজন হবে। এখানে মরণোত্তর কিডনি সংযোজন, ল্যাপরোস্কপিক ডোনার নেফরেকটমি ব্যবস্থা চালু হবে। থাকবে অত্যাধুনিক ল্যাবরেটরি, আইসিইউ, টিস্যু টাইপিং ব্যবস্থা। বর্তমানে এর কাজ প্রায় শেষ পর্যায়ে। আশা করা যাচ্ছে, আগামী মার্চে এ হাসপাতাল পুরোপুরি চালু হবে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

14 December 2010

কিডনি ফাউন্ডেশনের জাতীয় সম্মেলন ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV