স্বাস্থ্য সংবাদ

ভেজাল ঔষুধে বিশ্ব বাজার সয়লাব

Share
Share

■ ইহেলথ২৪ ডটকম ডটবিডি ডেস্ক

প্রতি বছর বিশ্বে সাড়ে ৪ হাজার কোটি পাউন্ডের ভেজাল ওষুধ বিক্রি হয়। এর অধিকাংশই তৈরি হয় এশিয়ায়। ধারণা করা হচ্ছে, ভেজাল ওষুধ প্রস্তুতকারী দেশগুলোর অন্যতম হচ্ছে চীন। ভেজাল ওষুধের ৯০ ভাগই বিক্রি হয় অনলাইনে ব্রিটেনে। ক্যান্সার, হƒদরোগ, মেদ, ডায়াবেটিস ও চুল পড়ার মতো অসুখ নিরাময়ে এসব ওষুধ প্রচুর বিক্রি হয়। স্ট্রোকের মতো অসুখের চিকিৎসায় এসব ওষুধের রমরমা ব্যবসা চলছে বিশ্বজুড়ে। প্রকৃত ওষুধের অবিকল প্যাকেটে ভেজাল ওষুধ তৈরি হচ্ছে। দেখে চেনার উপায় নেই কোনটা আসল আর কোনটা নকল।

ইঁদুর মারার বিষ, বরিক এসিডের মতো ক্ষতিকর উপাদানও এসব ওষুধে মেশানো হচ্ছে। ভেজাল কাশির ওষুধ খেয়ে ১৯৯৮ সালে ভারতে ৩৩টি শিশুর মৃত্যু ঘটে।গত ৫ বছরে বিশ্বে ভেজাল ওষুধ বিক্রি দ্বিগুণ বেড়েছে। আর এসব ভেজাল ওষুধ খেয়ে মানুষ মরছে গিনিপিগের মতো। ব্রিটেনে ক্যান্সার নিরাময়ের নামে ভেজাল ওষুধ বাজারজাত করে কোটি কোটি পাউন্ড হাতিয়ে নেয়ার চাঞ্চল্যকর ঘটনা ফাঁস হয়েছে।  পিটার গিলেস্পি (৬৫) নামের এক ব্রিটিশ অসাধু ব্যবসায়ী চীনের তৈরি ভেজাল ওষুধ আমদানি ও প্যাকেটজাত করে ক্যান্সার, হƒদরোগ ও মানসিক রোগের অবিকল নকল ওষুধ তৈরি করে দীর্ঘদিন ধরে বাজারজাত করে আসছিল। সে এগুলো ফার্মেসি, হাসপাতাল ও বিভিন্ন কেয়ার হোমে সরবরাহ করছিল। এ যাবত প্রায় ১ লাখ ওষুধ বিভিন্ন রোগীকে দেয়া হয়েছে। গিলেস্পি ২০০৬ সালের ডিসেম্বর থেকে ২০০৭ সালের মে মাস পর্যন্ত ৭২ হাজার প্যাক ভেজাল ওষুধ আমদানি করে। ইতিমধ্যে ২৫ হাজারের বেশি মারাত্মক অসুস্থ রোগীকে এই ওষুধ খাওয়ানো হয়েছে। এদের বেশীরভাগ প্রস্টেট ক্যান্সারের রোগী।  শীর্ষ নিউজ

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ডেন্টাল হেলথ সোসাইটির পক্ষ থেকে নতুন মহাপরিচালককে ফুলের শুভেচ্ছা

বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। গত ১২ মার্চ...

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে বলেন, ‘আমাদের পরিবারে সবাই আগে মারা গেছে, তাই আমারও তাড়াতাড়ি যাওয়ার...

Related Articles

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে...

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

প্রতিদিনই বাড়ছে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ...

৬৬ শতাংশ যুবক জানেনই না শরীরে ডায়াবেটিস বহন করছেন

প্রথাগতভাবে ডায়াবেটিসকে প্রাপ্তবয়স্কদের রোগ হিসেবে দেখা হতো, কিন্তু এখন এটি শিশু, কিশোর...