স্বাস্থ্য সংবাদ

ডায়াবেটিক ও হার্টের রোগীর খাদ্য

Share

ফাতেমা সুলতানা
ডায়াবেটিসের কারণে রক্তের শর্করা বৃদ্ধি পেলে তা হার্টের সরু নালিগুলোকে আরও সরু করে দেয়। ফলে হƒদরোগের ঝুঁকি বাড়ে। অতিরিক্ত শর্করা জাতীয় খাদ্য দেহে জমতে জমতে একসময় চর্বিতে পরিণত হয়।

এক সমীক্ষায় দেখা গেছে, বাংলাদেশে মোট জনসংখ্যার শতকরা ৪০ ভাগ ডায়াবেটিসজনিত হƒদরোগের সমস্যায় ভুগছে। অনেকে জানেনও না যে তার ডায়াবেটিস হয়েছে। কোনও কারণে হাসপাতালে ভর্তি হলে অন্যান্য সমস্যার সঙ্গে ডায়াবেটিস ধরা পড়ে।
ডায়াবেটিক-কার্ডিওলজির এসব রোগীর নিজেদের খাদ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। ডায়াবেটিসের কারণে রক্তের শর্করা বৃদ্ধি পেলে তা হার্টের সরু নালিগুলোকে আরও সরু করে দেয়। ফলে হƒদরোগের ঝুঁকি বাড়ে। অতিরিক্ত শর্করা জাতীয় খাদ্য দেহে জমতে জমতে একসময় চর্বিতে পরিণত হয়। তাই অতিরিক্ত মোটা, যারা কম শারীরিক পরিশ্রম করেন, ধূমপান করেন, তামাক বা জর্দা খান, ফাস্টফুড, তৈলাক্ত খাবার, মিষ্টি জাতীয় খাবার ও অ্যালকোহল গ্রহণ করেন তারা এসব খাবার গ্রহণ থেকে বিরত থাকতে চেষ্টা করুন।
যাদের রক্তে কলেস্টেরলের পরিমাণ বেশি তারা খাবারের মাধ্যমে কলেস্টেরল নিয়ন্ত্রণের চেষ্টা করুন। এক্ষেত্রে একজন পুষ্টিবিদ আপনাকে সাহায্য করতে পারেন। রক্তের শর্করা ও কলেস্টেরল কমানোর জন্য সবচেয়ে আগে নিজে সচেতন হতে হবে। খাদ্য তালিকায় প্রথমেই দেখতে হবে যে যথেষ্ট পরিমাণ সবুজ শাক-সবজি, শসা, তাজা ফল, বেসন, অঙ্কুরিত ছোলা ও মুগ যেন থাকে। প্রচুর পানি পান করতে হবে। বেশি মাছ খাবেন, চামড়া ছাড়া মুরগি, ডিমের সাদা অংশ খাওয়ার অভ্যাস করুন। দুধ খেলে ননী তোলা দুধ অর্থাৎ লো ফ্যাট মিল্ক খেতে পারেন।
যেহেতু হার্টের সমস্যার সঙ্গে ডায়াবেটিসও রয়েছে তাই অতিরিক্ত শর্করা গ্রহণ হতে বিরত থাকতে হবে। ভুসিসহ লাল আটা, লাল চাল, ইসবগুলের ভুসি ইত্যাদি খাওয়ার অভ্যাস করতে হবে।
হার্টের রক্তনালি যাতে আরও সরু হয়ে না যায় তাই তেলের ব্যবহারে সতর্ক থাকতে হবে। একজন ব্যক্তি তার সারা দিনের খাদ্য তালিকায় ২-৩ চা চামচের বেশি উদ্ভিজ তেল ব্যবহার করতে পারবেন না। মাখন, ঘি, মার্জরিন, কলিজা, মগজ, কুসুম এগুলো খাওয়া একেবারেই নিষেধ।
এর সঙ্গে সারাদিনে কমপক্ষে ৩০ মিনিট হাঁটার অভ্যাস করুন।
লেখক : পুষ্টিবিদ, শমরিতা হাসপাতাল

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

06 March 2011

ডায়াবেটিক ও হার্টের রোগীর খাদ্য

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV