স্বাস্থ্য সংবাদ

২৪-২৬ মে ঢাকায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবেন ‘ব্যাংকক হসপিটাল’ এর চিকিৎসকরা

Share
Share

আগামী ২৪-২৬ মে রাজধানী ঢাকার হোটেল হলিডে ইন সিটি সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে “ব্যাংকক হসপিটাল হেলথ উইক”। এতে থাইল্যান্ডের ‘ব্যাংকক হসপিটাল’ এর বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে কার্ডিওলজি, অর্থোপেডিক্স ও নিউরোলজি স্বাস্থ্যসেবা দেবেন।

থাইল্যান্ডের প্রতিষ্ঠান থাইমেডিক্স এবং গ্লোবাল ট্রেইলস ট্যুরিজমের যৌথ উদ্যোগে এবারই প্রথমবারের মতো ঢাকায় আন্তর্জাতিক মানের এই হেলথ উইক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তিন দিনব্যাপী এই হেলথ উইকের প্রথম দিন ২৪ মে কার্ডিওলজি বিভাগের রোগীদের চিকিৎসা দেওয়া হবে। এদিন রোগী দেখবেন ব্যাংকক হসপিটালের ডা. ক্রিয়েংকাই হেংরুসামি, ডা. পারমাইউস এবং ডা. উইচাই। ২য় দিন ২৫ মে অর্থোপেডিক্স বিভাগের রোগীদের চিকিৎসা দেওয়া হবে। এদিন রোগী দেখবেন ব্যাংকক হসপিটালের চিকিৎসক পংটরন সিরিথিয়ানচাই, পানুয়াত সিলাওয়াটশানানাই এবং চাইডেজ সম্বুন। তৃতীয় দিন ২৬ মে নিউরোলজি বিভাগের ডা. ইয়ুদ্রাক প্রাসার্ট, ডা. চাঞ্জিরা সাতুকিৎচাই এবং ডা. চাইসাক রোগী দেখবেন।

ডাক্তারের স্বাস্থ্যসেবা নিতে চাইলে অবশ্যই আগে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন করতে যোগাযোগ করতে হবে ০১৪০০ ৪০৯ ৩০৩, ০১৪০০ ৪০৯ ৩০৯ নাম্বারে।

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে বলেন, ‘আমাদের পরিবারে সবাই আগে মারা গেছে, তাই আমারও তাড়াতাড়ি যাওয়ার...

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিএমইউতে সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

‘সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরণীরে’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব কিডনি দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীতে কিডনি রোগ সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার অনুষ্ঠিত...

Related Articles

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে...

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

প্রতিদিনই বাড়ছে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ...

৬৬ শতাংশ যুবক জানেনই না শরীরে ডায়াবেটিস বহন করছেন

প্রথাগতভাবে ডায়াবেটিসকে প্রাপ্তবয়স্কদের রোগ হিসেবে দেখা হতো, কিন্তু এখন এটি শিশু, কিশোর...