‘আমেরিকান ওয়েলনেস সেন্টারে’র কার্যক্রম বন্ধ ঘোষণা করল স্বাস্থ্য অধিদপ্তর

Share

লাইসেন্স ছাড়াই হাসপাতাল কার্যক্রম পরিচালনা, অনুমোদন ছাড়া ল্যাবে পরীক্ষা, ডিউটি ডাক্তার না থাকাসহ নানান অনিয়মের কারণে রাজধানীর শুক্রাবাদ এলাকার আমেরিকান ওয়েলনেস সেন্টারের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (১৪ মে ২০২৪) আমেরিকান ওয়েলনেস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক বরাবর স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত পাঠানো এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের গঠিত পরিদর্শন টিম গত ১৪মে আমেরিকান ওয়েলনেস সেন্টার পরিদর্শন করে। পরিদর্শনকালে অধিদপ্তরের কর্মকর্তারা দেখতে পান যে, আপনার প্রতিষ্ঠানের কোনো লাইসেন্স নেই, ১৮টি বেড রয়েছে, অনুমোদন ছাড়াই ল্যাব চলছে এবং উক্ত প্রতিষ্ঠানে কোনো ডিউটি ডাক্তার নেই, যা প্রতারণার শামিল।

এমতাবস্থায় মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ অনুযায়ী প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করা হলো। একইসঙ্গে কেন প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে না তার জবাব আগামী ৭ (সাত) কর্মদিবসের মধ্যে পাঠানোর নির্দেশ প্রদান করা হলো।

প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠির অনুলিপিটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিবসহ (হাসপাতাল) সংশ্লিষ্টদের কাছেও পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

17 May 2024

‘আমেরিকান ওয়েলনেস সেন্টারে’র কার্যক্রম বন্ধ ঘোষণা করল স্বাস্থ্য অধিদপ্তর

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV