নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

সড়ক দুর্ঘটনায় অধ্যাপক ডা. শাখাওয়াত হোসেনের মৃত্যু

Share
Share

সড়ক দুর্ঘটনায় মারা গেছেন প্রখ্যাত সার্জন অধ্যাপক ডা. এ জেড এম শাখাওয়াত হোসেন শাহীন। সোমবার (৪ মার্চ) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সকালে দুর্ঘটনার শিকার হয়েছিলেন তিনি।

জানা গেছে, আজ (সোমবার) সকাল ৮টার দিকে ঢাকা থেকে একটি প্রাইভেটকারে করে মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে যাচ্ছিলেন ডা. শাখাওয়াত। পথে ঢাকা-আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তার প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটেকারের সামনের অংশ ভেঙে যায়। গাড়িতে থাকা ডা. শাখাওয়াত গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় এভারকেয়ার হাসপাতালে আনা হয়। বিকেল ৪টার দিকে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ডা. শাখাওয়াতের।

ডা. এ জেড এম শাখাওয়াত হোসেন শাহীন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সাবেক উপাধ্যক্ষ এবং বাংলাদেশ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ছিলেন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

সালেহা-আমিন ফাউন্ডেশনের কমিটি গঠন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সালেহা-আমিন ফাউন্ডেশন-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বসুরহাট বাজারের আমিন মার্কেটের অনুষ্ঠিত সভায় এই কমিটি গঠন করা হয়। সভায়...

ঈদের ছুটির মাঝেও বিএমইউর বহির্বিভাগে চিকিৎসাসেবা প্রদান, চালু আছে এক্সরে সিটিস্ক্যান সেবা

পবিত্র ঈদ উল ফিতর ২০২৬-এর ছুটির মাঝে আজ বৃহস্পতিবার ১৯ মার্চ বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে ৬ শত ৮৫ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা...

Related Articles

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ১৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৩৪

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু...

হাম রোগীদের জন্য ১০০ টাকায় অ্যাম্বুলেন্স সেবা দেবে গণস্বাস্থ্য

ঢাকায় হামের রোগীদের জন্য ১০০ টাকায় অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে গণস্বাস্থ্য নগর...

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

কানাডায় ওষুধ রপ্তানি শুরু করল নেভিয়ান লাইফ সায়েন্স

বাংলাদেশ থেকে কানাডায় ওষুধ রপ্তানির ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে নেভিয়ান লাইফ সায়েন্স...

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে রাজধানীর মিরপুরে নারী ও বন্ধ্যাত্ব রোগীদের...

০৪ মার্চ ২০২৪

সড়ক দুর্ঘটনায় অধ্যাপক ডা. শাখাওয়াত হোসেনের মৃত্যু

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV