প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

দেশেই চিকিৎসা যন্ত্রপাতি-সরঞ্জাম তৈরির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

১৫তম ওষুধশিল্প প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন প্রধান অতিথির বক্তব্য দেন | ছবি: স্বাস্থ্য টিভি
Share

স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বলেছেন, দেশে চিকিৎসা যন্ত্রপাতি-সরঞ্জাম (মেডিকেল ইকুইপমেন্ট ও ডিভাইস) তৈরি হলে মানুষ উপকার পাবে। দেশে তৈরি চিকিৎসা যন্ত্রপাতি-সরঞ্জাম বিদেশেও রপ্তানি করা সম্ভব। তাই দেশের ওষুধ কোম্পানিগুলো যেন চিকিৎসা যন্ত্রপাতি ও সরঞ্জাম তৈরির ব্যাপারে নজর দেয়, সে জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ১৫তম ওষুধশিল্প প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এই অনুরোধ জানান।

বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি ও জিপিই এক্সপো প্রাইভেট লিমিটেড তিন তিনের এই আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করেছে। দেশি-বিদেশি বেশ কিছু প্রতিষ্ঠান এই আয়োজনে সহায়তা করছে। ৩০টির বেশি দেশের প্রায় সাড়ে সাত শ ব্যবসায়ী প্রতিষ্ঠান এই সম্মেলনে অংশ নিচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সামন্ত লাল সেন উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘আপনারা যদি মেডিকেল ডিভাইস তৈরি করেন, তা হলে সাধারণ মানুষ উপকার পাবে।’

বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানিয়ে সামন্ত লাল সেন বলেন, চিকিৎসা যন্ত্রপাতি বিদেশে রপ্তানি করাও সম্ভব।

এ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হার্টের রিং, ক্যাথেটার বা অন্য অনেক সরঞ্জাম বিদেশ থেকে আনতে অনেক খরচ হয়। এর চাপ পড়ে রোগীর ওপর।

সামন্ত লাল সেন আরও বলেন, বাংলাদেশ নিজস্ব চাহিদার ৯৮ শতাংশ ওষুধ নিজে তৈরি করে। ১৫৭টি দেশে ওষুধ রপ্তানি করে বাংলাদেশ। যেসব দেশে আইনকানুন খুব কড়া, যেমন যুক্তরাষ্ট্র, ইউরোপের কিছু দেশ, অস্ট্রেলিয়া—এমন দেশগুলোয়ও বাংলাদেশ ওষুধ রপ্তানি করছে। এটা বড় সাফল্য।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সাবেক সভাপতি এবং যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান। তিনি বলেন, ২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে যাবে। এখন ওষুধ তৈরির যে সুবিধা বাংলাদেশ ভোগ করে, তা ২০২৬ সালের পরে আর পারবে না। সে সময় যেসব খাত সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়বে, স্বাস্থ্য খাত তার অন্যতম। আগামী দিনের এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য জোর প্রস্তুতি দরকার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ঔষধ শিল্প সমিতির সভাপতি আবদুল মুক্তাদির বাংলাদেশের ওষুধশিল্পের বিকাশের ইতিহাস তুলে ধরেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঔষধ অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ, ঔষধ শিল্প সমিতির মহাসচিব এসএম শফিউজ্জামান, জিপিই এক্সপো প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা পরেশ ঝুরমারভালা।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

29 February 2024

দেশেই চিকিৎসা যন্ত্রপাতি-সরঞ্জাম তৈরির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV