নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

ডায়রিয়ার জীবাণু অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী হয়ে উঠেছে

Share
Share

ডায়রিয়ার ৭০ শতাংশ শিগেলা ব্যাকটেরিয়া সিপ্রোফ্লক্সাসিন অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী হয়ে উঠেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)। গত ২০ বছরের তথ্য বিশ্লেষণ করে সংস্থাটি এ তথ্য প্রকাশ করেছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) গবেষণা সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক নিবন্ধে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সাম্প্রতিক এক গবেষণায় আইসিডিডিআর,বির বিজ্ঞানীরা ডায়রিয়ার জীবাণু শিগেলাতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের উদ্বেগজনক বৃদ্ধি দেখতে পেয়েছেন। আর অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া প্রতি বছর বিশ্বব্যাপী লাখ লাখ মৃত্যুর কারণ।

আইসিডিডিআর,বির ঢাকা এবং মতলব হাসপাতাল থেকে ২০ বছরের সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ৭০ শতাংশেরও বেশি শিগেলা ব্যাকটেরিয়া এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশিত সিপ্রোফ্লক্সাসিন অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী (রেজিস্ট্যান্স)। সিপ্রোফ্লক্সাসিন ব্যাকটেরিয়াটির বিরুদ্ধে কার্যকর ফার্স্ট লাইন অ্যান্টিবায়োটিক। শিগেলার জন্য ব্যবহৃত অন্যান্য অ্যান্টিবায়োটিকের প্রতিও এর প্রতিরোধ ক্ষমতা বাড়ছে।

নিবন্ধে বলা হয়েছে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বৃদ্ধি, মানুষের এবং গবাদি পশুদের মধ্যে অ্যান্টিবায়োটিকের অপব্যবহারের সঙ্গে জড়িত।

গবেষকরা জানান, যদিও গবেষণাটি শিগেলার ওপর করা হয়েছে, তবে এটি অন্যান্য রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বৃদ্ধির উৎকৃষ্ট উদাহরণ।

এ অবস্থায় তারা বলছেন, অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহারে সবাইকে অঙ্গীকারাবদ্ধ হতে হবে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে রাজধানীর মিরপুরে নারী ও বন্ধ্যাত্ব রোগীদের...

গর্ভকালীন জটিলতা: ১০টা প্রশ্নের সহজ উত্তর (Q&A)

গর্ভকালীন সময়ে অনেকেই বিভিন্ন শারীরিক পরিবর্তন ও জটিলতা নিয়ে চিন্তায় থাকেন। কোনটা...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

০৮ ফেব্রুয়ারি ২০২৩

ডায়রিয়ার জীবাণু অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী হয়ে উঠেছে

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV