অক্টোবরের পর দেশে করোনায় সর্বোচ্চ মৃত্যু

দেশে করোনাভাইরাসে আক্রান্ত
Share

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে। গেল ২৪ ঘণ্টায় মৃতের এ সংখ্যা গত বছরের ৯ অক্টোবরের পর সর্বোচ্চ। ওই দিন ২০ জনের মৃত্যুর সংবাদ জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

শনিবার (২২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশে কয়েক দিন ধরে বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যু। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৯ হাজার ৬১৪ জনের শরীরে।

এখন পর্যন্ত সারা দেশে করোনা শনাক্ত হয়েছে ১৬ লাখ ৭৪ হাজার ২৩০ জনের দেহে। তাদের মধ্যে সুস্থ হয়েছে ১৫ লাখ ৬৫ হাজার ৭৯ জন। এ পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ২৮ হাজার ২০৯ জনের।

গত ৭ জানুয়ারি পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৬৭ শতাংশ ছাড়ানোর পর প্রায় প্রতিদিনই এর চেয়ে বেশি পাওয়া গেছে। টানা ১৬ দিন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ শতাংশ ছাড়িয়ে যাওয়ায় দেশে করোনার তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়ার বিষয়টি নিশ্চিত হয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৮ শতাংশ ছাড়িয়েছে।

এর আগে শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরের ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিত রোগী পাওয়া গেছে ১১ হাজার ৪৩৪ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার পাওয়া গেছে ২৮ দশমিক ৪৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষার বিপরীতে শনাক্ত কিছুটা কমে এসেছে। করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে মৃত্যুর হার তুলনামূলক বেশি হলেও তৃতীয় ঢেউয়ের আগে এ হার বেশ কম।

প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের মতো তৃতীয় ঢেউয়েও রোগী বেশি পাওয়া যাচ্ছে ঢাকা বিভাগে। গত ২৪ ঘণ্টায় যত রোগী পাওয়া গেছে, তার ৮০ শতাংশের বেশি পাওয়া গেছে ঢাকায়। ২৪ হাজার ১০৩টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হওয়া ৭ হাজার ৫৬ জনই এ বিভাগের।

গত এক দিনে দেশের ৮৫৭ ল্যাবে নমুনা পরীক্ষা করা হয় ৩৪ হাজার ৩১১টি। শনাক্তের হার ২৮ দশমিক ০২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ১১ ও নারী ছয়জন। এদের মধ্যে বিশোর্ধ্ব ১, পঞ্চাশোর্ধ্ব ২, ষাটোর্ধ্ব ৬ ও সত্তরোর্ধ্ব ৮ জন।

গত এক দিনে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে মারা গেছে ১১ জন। এ ছাড়া চট্টগ্রামে ২, খুলনায় ২, বরিশাল ও ময়মনসিংহে ১ জন করে মারা গেছে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

22 January 2022

অক্টোবরের পর দেশে করোনায় সর্বোচ্চ মৃত্যু

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV