ফ্রান্সে করোনা সংক্রমণ বাড়ায় দ্বিতীয় দফায় লকডাউন ঘোষণা

Share

করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় দ্বিতীয় দফায় লকডাউন ঘোষণা করেছে ফ্রান্স। স্থানীয় সময় আগামীকাল শুক্রবার থেকে এ লকডাউন কার্যকর হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। এ লকডাউন অন্তত নভেম্বরের শেষ পর্যন্ত বলবৎ থাকবে বলেও জানান তিনি। সংবাদমাধ্যম বিবিসি আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট জানান, লকডাউনের মধ্যে মানুষ জরুরি প্রয়োজন এবং চিকিৎসা সংক্রান্ত কাজ ছাড়া বাড়ির বাইরে যেতে পারবে না। রেস্তোরাঁ ও পানশালার মতো ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। এ ছাড়া স্কুল ও বিভিন্ন কারখানা খোলা থাকবে।

ফ্রান্সের নতুন বিধি-নিষেধের মধ্যে রয়েছে, কর্মক্ষেত্র, স্কুল, চিকিৎসাসংক্রান্ত কাজ ও এক ঘণ্টা শরীরচর্চা করার জন্য বাইরে বের হওয়া যাবে, বাইরে বের হলে অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে হবে, এক অঞ্চলের মানুষ আরেক অঞ্চলে যেতে পারবে না, পানশালা, রেস্তোরাঁসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে, সুযোগ থাকলে অবশ্যই ঘরে বসে কাজ করতে হবে, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন উচ্চশিক্ষা সংক্রান্ত ক্লাস অনলাইনে করতে হবে, আন্তর্জাতিক সীমানা বন্ধ থাকবে।

এ ছাড়াও বলা হয়েছে, স্কুল ও গুরুত্বপূর্ণ ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে, বেশিরভাগ সরকারি পরিষেবা সংক্রান্ত কাজ চলবে, খামার কারখানা ও নির্মাণকাজ চলমান থাকবে, ইউরোপীয় ইউনিয়নের সীমানাগুলো খোলা থাকবে, বাইরের দেশে ভ্রমণে থাকা ফ্রান্সের নাগরিকরা ফিরতে পারবেন এবং অন্ত্যেষ্টিক্রিয়ার কার্যক্রম চলবে।

লকডাউন ঘোষণার সময় ম্যাক্রোঁ বলেন, ‘করোনা সংক্রমণ যে হারে বৃদ্ধি পাচ্ছে, তা দেখে আমরা অবাক হয়েছি। এটি একটি কঠিন সময়। আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। এই অগ্নিপরীক্ষা কাটিয়ে ওঠার জন্য নিজেদের প্রতি, আপনাদের প্রতি, আমাদের সামর্থ্যের প্রতি আমার ভরসা রয়েছে।’

এরই মধ্যে ফ্রান্সে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ লাখ ৩৫ হাজার ১৩২ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে মোট ৩৫ হাজার ৭৮৫ জনের। সর্বশেষ একদিনে করোনা শনাক্ত হয়েছে ৩৬ হাজার ৪৩৭ জনের এবং মৃত্যু হয়েছে ২৪৪ জনের।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

29 October 2020

ফ্রান্সে করোনা সংক্রমণ বাড়ায় দ্বিতীয় দফায় লকডাউন ঘোষণা

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV