প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

ইঁদুর থেকে মানবদেহে কৃমি স্ট্রোকসহ বিভিন্ন রোগের ঝুঁকি

Share
Share

মানুষের শরীরে সংক্রমণক্ষম ইঁদুরের দেহ থেকে কৃমি ‘গনজাইলোনেমা’ শনাক্ত করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) মাইক্রোবায়োলজি ও প্যারাসাইটোলজি বিভাগের একদল গবেষক। এ বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. উদয় কুমার মহন্তের নেতৃত্বে একদল গবেষক এক বছরের গবেষণায় এই অন্তঃপরজীবী কৃমি শনাক্ত করেছেন। গবেষণায় সহযোগী হিসেবে ছিলেন একই বিভাগের প্রভাষক এসএম আবদুল্লাহ এবং মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থী অমৃত বর্মণ।

গবেষকদের দাবি ইঁদুরের দেহ থেকে ‘গনজাইলোনেমা’সহ শনাক্তকৃত ৫টি কৃমি মানুষের দেহে দাঁতের ব্যথা, অন্ননালি প্রদাহ, গলবিল প্রদাহ, গ্যাস্ট্রিক আলসার, স্নায়ুবিক বিকলতা, পেটে ব্যথা, ডায়রিয়া, মাথাব্যথা, খিচুনি, স্ট্রোক, স্থায়ী ব্রেইন ড্যামেজ, অন্ধত্ব, মাংসপেশিতে ব্যথা, আচরণগত অসঙ্গতি ঘটাতে পারে।

গবেষক দল বলেন, আমরা দীর্ঘ এক বছর ধরে রাজধানীর বিভিন্ন এলাকার বিভিন্ন বস্তি, মুদি দোকান, শাক-সবজির দোকান ও বাসাবাড়ি থেকে ৭০টি ইঁদুর সংগ্রহ করি। যার মধ্যে ২০টি ধাঁড়ি ইঁদুর, ১৫টি কালো ইঁদুর, ২৫টি বাদামি ইঁদুর এবং ১০টি নেংটি ইঁদুর ছিল। এর মধ্যে ৫০টি (৭১.৪২ শতাংশ) ইঁদুর বিভিন্ন ধরনের কৃমি দ্বারা আক্রান্ত। ঘনবসতিপূর্ণ বস্তি এলাকা থেকে সংগৃহীত ইঁদুরে সবচেয়ে বেশি (৮৫ শতাংশ) কৃমির সংক্রমণের প্রমাণ পাওয়া গেছে। মুদি দোকান, বাসাবাড়ি এবং ধানক্ষেত থেকে সংগৃহীত ইঁদুরের মধ্যে যথাক্রমে ৭৫ শতাংশ, ৬৬.৬৬ শতাংশ ও ৫৩.৩৩ শতাংশ আক্রান্ত ইঁদুর পাওয়া গেছে। এসব ইঁদুরের দেহ থেকে সংগৃহীত কৃমিগুলোর ৮০ শতাংশই মানুষের দেহে সংক্রমণ ঘটাতে সক্ষম বলে জানান গবেষক দল।
গবেষকরা আরও জানান, ঘনবসতিপূর্ণ এলাকা থেকে সংগৃহীত ইঁদুরের দেহে ৫ ধরনের কৃমি অধিক হারে পাওয়া গেছে। কৃমিগুলোর মধ্যে ‘গনজাইলোনেমা’ কৃমি বাংলাদেশে সর্বপ্রথম শনাক্ত করতে সক্ষম হয়েছেন শেকৃবির এই গবেষক দল।

গবেষক অমৃত বর্মণ জানান, আক্রান্ত ইঁদুরের পায়খানার মাধ্যমে কৃমিগুলোর ডিম খোলা পরিবেশে আসে। এই ডিমগুলো যখন পাখাবিহীন মাছিজাতীয় কীট বিজ্ঞানের ভাষায় যেগুলো ফ্লি নামে পরিচিত, গুবরে পোকা, আরশোলা ইত্যাদি ভক্ষণ করে তখন এদের দেহে মানুষের দেহে আক্রমণ করতে সক্ষম কৃমির লার্ভা তৈরি হয়। খাবারের সঙ্গে এসব কৃমির লার্ভা মানুষের শরীরে প্রবেশ করলে আক্রান্ত হয়। গনজাইলোনেমা নিওপ্লাস্টিকাম দ্বারা আক্রান্ত হলে মানুষের লালা ক্ষরণ, দাঁতের ব্যথা, অন্ননালি প্রদাহ, গলবিল প্রদাহ, গ্যাস্ট্রিক আলসার, স্নায়ুবিক বিকলতা ইত্যাদি লক্ষণ দেখা দেয়। ‘মনিলিফরমিস’ মানুষের ক্ষুধামন্দা, বমি, গন্ধযুক্ত ডায়রিয়া সৃষ্টি করে। ‘হাইমেনোলেপিস ডিমিনুটা’ পেটে ব্যথা, ডায়রিয়ার সংক্রমণ ঘটায়। ‘টেইনিয়া টেইনিফরমিস’ দ্বারা আক্রান্ত হলে মাথাব্যথা, খিচুনি, স্ট্রোক, স্থায়ী ব্রেইন ড্যামেজ, অন্ধত্ব, মাংসপেশিতে ব্যথা, আচরণগত রোগ দেখা দেয়।

কৃমি দ্বারা সৃষ্ট ভয়াবহ রোগ প্রতিরোধে সাধারণ জনগণের প্রতি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও প্যারাসাইটোলজি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. উদয় কুমার মহন্ত পরামর্শ দিয়ে বলেন, ইঁদুর নিয়ন্ত্রণ করতে স্যানিটেশন অবস্থার উন্নতি এবং সুস্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা উচিত, খাদ্যদ্রব্য ঢেকে ও সবসময় ইঁদুর থেকে দূরে রাখতে হবে এবং আক্রান্ত ব্যক্তিকে অতিদ্রæত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। সেই সঙ্গে ইঁদুর দ্বারা আক্রান্ত রোগ সংক্রমন সম্পর্কিত জনসাধারণের সচেতনতা বাড়াতে হবে।

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ডেন্টাল হেলথ সোসাইটির পক্ষ থেকে নতুন মহাপরিচালককে ফুলের শুভেচ্ছা

বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। গত ১২ মার্চ...

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে বলেন, ‘আমাদের পরিবারে সবাই আগে মারা গেছে, তাই আমারও তাড়াতাড়ি যাওয়ার...

Related Articles

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে...

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

প্রতিদিনই বাড়ছে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ...

৬৬ শতাংশ যুবক জানেনই না শরীরে ডায়াবেটিস বহন করছেন

প্রথাগতভাবে ডায়াবেটিসকে প্রাপ্তবয়স্কদের রোগ হিসেবে দেখা হতো, কিন্তু এখন এটি শিশু, কিশোর...