‘লিভারকন-এ’ ৫শ’ লিভার বিশেষজ্ঞদের অভিজ্ঞতা বিনিময়ে হল

Share

দেশ-বিদেশের লিভার বিশেষজ্ঞদের অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে শেষ হলো দুই দিনব্যাপী লিভার চিকিৎসা বিশেষজ্ঞদের আন্তর্জাতিক সম্মেলন ‘লিভারকন-২০১৯’।

‘লেটস সেলিব্রেট হেপাটোলজি’ স্লোগানে এবারের লিভারকন-২০১৯ এ বাংলাদেশি বিশেষজ্ঞ ছাড়াও জাপান, ভারত ও ভুটানের লিভার বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। এছাড়াও জাপান, ভারত ও ভুটানের প্রায় ১০ জন লিভার বিশেষজ্ঞ এবং দেশীয় লিভার বিশেষজ্ঞরা এই সম্মেলনে তাদের বৈজ্ঞানিক নিবন্ধন উপস্থাপন করবেন।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি) এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) দুই দিনব্যাপী (৪ ও ৫ মে) চলা সম্মেলনে দেশি-বিদেশি প্রায় ৫শ’ লিভার মেডিসিন ও সার্জারি বিশেষজ্ঞ অংশ নেন। বাংলাদেশের লিভার বিশেষজ্ঞদের আন্তর্জাতিক সংগঠন অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব লিভার ডিজিজ-এর আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন লিভারকন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে এদেশের লিভার চিকিৎসার প্রসার ও লিভার রোগ নিয়ে আন্তর্জাতিক মানের গবেষণা পরিচালনায় লিভার বিশেষজ্ঞদের ভূয়সী প্রশংসা করেন। তিনি সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান।

সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) তার বক্তব্যে ন্যাসভ্যাক উদ্ভাবন, লিভার সিরোসিসের চিকিৎসায় স্টেম সেল এবং লিভার ক্যান্সারের আধুনিক চিকিৎসা পদ্ধতি টেইস সহ লিভার রোগের আধুনিক বিভিন্ন চিকিৎসা পদ্ধতি বাংলাদেশে সহজলভ্য করার বিষয়টি তুলে ধরেন।

পাশাপাশি তিনি জানান যে, বর্তমানে তারা হেপাটাইটিস-সি ভাইরাসের চিকিৎসায় সরকারের সহযোগিতায় লক্ষাধিক টাকা মূল্যের ওষুধ বিনামূল্যে হেপাটাইটিস-সি আক্রান্ত রোগীদের মাঝে বিতরণ করেছেন। তিনি লিভার বিশেষজ্ঞদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী তার বাণীতেও উপরোক্ত বিষয়গুলো তুলে ধরেন।

উল্লেখ্য, এবারের লিভারকন-২০১৯ এর থিম ছিল, “লেটস সেলিব্রেট হেপাটোলজি (Lets Celebrate Hepatology)”। এই উৎসবকে লিভার রোগীদের সাথে ভাগাভাগি করে নেয়ার লক্ষ্যে কনফারেন্স এর শেষ দিনে কনফারেন্স এর দুপুরের খাবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের ভর্তি রোগীদের মাঝে বিতরণ করা হয়।

উল্লেখ্য, ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে এ দেশের লিভার বিশেষজ্ঞদের প্রতিনিধিত্ব করে আসছে। পাশাপাশি দেশের লিভার চিকিৎসার প্রসার ও গবেষণায় এই সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সংগঠনটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন দেশের অন্যতম প্রবীণ লিভার বিশেষজ্ঞ ইউজিসি অধ্যাপক ডা. সেলিমুর রহমান। সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন বিএসএমএমইউ’র লিভার বিভাগের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল)।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

05 May 2019

‘লিভারকন-এ’ ৫শ’ লিভার বিশেষজ্ঞদের অভিজ্ঞতা বিনিময়ে হল

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV