প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

‘দেশের প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় ১৬ হাজার কমিউনিটি ক্লিনিক কাজ করছে’

Share

দেশের প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় ১৬ হাজার কমিউনিটি ক্লিনিক কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শুক্রবার (৩ মে) সকালে নাটোরের সিংড়া দমদমা পাইলট উচ্চবিদ্যালয় চত্বরে বিনামূল্যে চক্ষুক্যাম্প উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

জুনাইদ আহমেদ পলক বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসাকে মৌলিক অধিকার হিসেবে লিপিবদ্ধ করে আজকের এই চিকিৎসাসেবার পথ উন্মুক্ত করেছিলেন। বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই পথ অনুসরণ করে দেশের প্রান্তিক মানুষের স্বাস্থ্য সুরক্ষায় কমিউনিটি ক্লিনিক চালু করেন; যার বর্তমান সংখ্যা ১৬ হাজার।’

তিনি আরও বলেন, ‘কমিউনিটি ক্লিনিকে ভালো ডাক্তার যাতে সার্বক্ষণিক চিকিৎসাসেবা দিতে পারেন, সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ ও তা বাস্তবায়ন করছেন শেখ হাসিনা। তিনি এসব চিকিৎসাকেন্দ্রে সুচিকিৎসা নিশ্চিতেও নির্দেশনা দিয়েছেন।’

সিংড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আমিনুল ইসলামের সভাপতিত্বে চক্ষুক্যাম্পটির আয়োজন করে রোটারি ক্লাব অব ধানমন্ডি সেন্ট্রাল এবং রোটারি ক্লাব অব ঢাকা সেন্ট্রাল। এতে অন্যের মধ্যে বক্তব্য রাখেন– সাবেক সেনাপ্রধান লে. জে. এম হারুন-অর-রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি ওহিদুর রহমান শেখ।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ল্যাবরেটরি পরীক্ষায় এখন পর্যন্ত হামের কারণে...

ঢাকায় বাড়ছে গরম, তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রি

ঢাকায় গরমের তীব্রতা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নগরজীবনে বেড়েছে অস্বস্তি। আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির...

Related Articles

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা...

সফল কর্পোরেট ক্যারিয়ার ছেড়ে উদ্যোক্তা, ভাঙতে চান সামাজিক ট্যাবু

শারীরিক অসুস্থতার মতোই মানসিক অসুস্থতাও অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। কিন্তু সামাজিক ট্যাবু...

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

03 May 2019

‘দেশের প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় ১৬ হাজার কমিউনিটি ক্লিনিক কাজ করছে’

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV