৩৯তম বিসিএস: ৪ হাজার ৭৯২ চিকিৎসক নিয়োগের সুপারিশ পেলেন

Share

চিকিৎসকদের জন্য ৩৯ তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফলাফল আজ মঙ্গলবার প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর মাধ্যমে প্রায় ৪ হাজার ৭৯২ জন চিকিৎসক নিয়োগের সুপারিশ পেলেন।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক জানান, আজ আমাদের বিশেষ সভা হয়। সভার পরই ৩৯ তম বিশেষ বিসিএসের পরীক্ষার ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়।

পিএসসি সূত্র জানায়, ৩৯ তম বিশেষ বিসিএসে থেকে যাতে আরও ২২৫০ চিকিৎসক নেওয়া হয়, সে জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় গত বছর জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি পাঠায়। এর অনুলিপি পিএসসিকে দেওয়া হয়। এ বছরের ১৫ এপ্রিল এই বিষয়ে ব্যবস্থা নিতে ১৭ এপ্রিল পর্যন্ত পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়কে সময় দেয় পিএসসি। কিন্তু এ বিষয়ে কোনো জবাব পিএসসিতে আসেনি। এ কারণে চূড়ান্ত ফলাফল প্রকাশে দেরি হয়।

পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পূর্ণাঙ্গ ফল দেখা যাবে।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মন্ত্রণালয় এই বিসিএস থেকে আরও ২ হাজার চিকিৎসকসহ মোট ৬ হাজার ৫৪২ জন চিকিৎসক নিয়োগ করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি পাঠায়। চিঠিতে স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, উপজেলা থেকে শুরু করে বিভাগীয় শহর পর্যন্ত প্রতিটি হাসপাতালে শয্যাসংখ্যা বাড়ানো হচ্ছে। নতুন নতুন মেডিকেল কলেজ ও হাসপাতাল তৈরি করা হচ্ছে। আগামী জুন মাসের মধ্যে ১ হাজার চিকিৎসক অবসরে যাবেন। ৩৯ তম বিসিএস থেকে যে ৪৫৪২ সহকারী সার্জন ও ২৫০ সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হচ্ছে, তা যথেষ্ট নয়। সব বিষয় বিবেচনা করে ৩৯তম বিশেষ বিসিএস থেকে আরও ২ হাজার চিকিৎসক নেওয়ার সুপারিশ করা হয়।

৩৯ তম বিশেষ বিসিএস আয়োজন করা হয় চিকিৎসকদের জন্য। গত বছরের ৬ সেপ্টেম্বর ৩৯ তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এরপর গত ৭ মার্চ এই বিসিএসের মৌখিক পরীক্ষা নেওয়ার কার্যক্রম শেষ হয়েছে।

পিএসসি সূত্র জানায়, ৩৯ তম বিশেষ বিসিএসে প্রিলিমিনারি পরীক্ষায় সহকারী সার্জন পদে ১৩ হাজার ২১৯ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১৩ জন প্রার্থী পাস করেছেন। পাস করা প্রার্থীরা চূড়ান্ত নিয়োগের জন্য মৌখিক পরীক্ষা দিয়েছেন। গত বছরের ৩ আগস্ট ৩৯ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজধানীর ৩২টি কেন্দ্রে এই বিশেষ বিসিএস পরীক্ষা হয়। এতে প্রায় ৩৭ হাজার ৫৮৩ চাকরিপ্রত্যাশী অংশ নেন।

ফলাফল দেখতে ক্লিক করুন

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

প্রতিদিনই বাড়ছে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা...

Related Articles

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

30 April 2019

৩৯তম বিসিএস: ৪ হাজার ৭৯২ চিকিৎসক নিয়োগের সুপারিশ পেলেন

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV