লো প্রেশার হলে মেনে চলুন এই নিয়ম

Share

উচ্চ রক্তচাপ যেমন শরীরের জন্য ক্ষতিকর তেমনি রক্তচাপ কম হলেও তা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। একজন সুস্থ মানুষের রক্তচাপ হলো ১২০/৮০। রক্তচাপ স্বাভাবিকের চেয়ে কম হলে হৃদপিন্ড,মস্তিষ্ক ও শরীরের অন্যান্য অংশে রক্ত প্রবাহ কমে যায়। এতে করে মাথা ঘোরা,মাথা ঝিমঝিম করা, দূর্বলতা এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। আপনার শরীরের যদি নিচের কয়েকটি লক্ষণ দেখা দেয় তাহলে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে।

মাথা ধরা

মাথা ঘোরা

অবসাদ

বমি বমি ভাব

দৃষ্টি শক্তি কমে যাওয়া

ফ্যাকাসে স্কিন

জ্ঞান হারানো

এই লক্ষণ গুলো দেখা দিলে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে। সেই সাথে প্রাত্যাহিক জীবনযাত্রায় কয়েকটি বিষয় মেনে চলতে হবে।

অল্প করে বারবার খাওয়া:

একবারে বেশি না খেয়ে অল্প অল্প করে দিনে কয়েকবার খাওয়ার চেষ্টা করুন। এতে করে খুব ক্ষুধা কখনোই লাগবে না আর অসুস্থতা বোধ হবে না। প্রয়োজনে দিনে ৬ বার খাওয়ার অভ্যাস করুন।

লবণ খাওয়া:

লবণ খাওয়া শরীরের জন্য খারাপ মনে হলেও একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত লবণ খাওয়া সবার উচিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে প্রতিদিন একজন মানুষের এক চা চামচ লবণ খাওয়া উচিত। তা হতে পারে ফল বা সবজির সাথে। লবণকে খাদ্য তালিকা থেকে একেবারে বাদ দিয়ে সুস্থ থাকা যাবে না। গরমের সময় লেবু পানিতে লবণ দিয়ে খেয়ে ফেলুন শরীর ভালো থাকবে।

তরল জাতীয় খাবার:

দিনে পর্যাপ্ত পানি খাওয়ার চেষ্টা করুন। সেই সাথে ডাবের পানি, বেলের শরবত বা মৌসুমি কোন ফলের শরবত খেতে পারেন। যাদের লো প্রেশার তাদের জন্য বেদানার শরবত খুব কার্যকর।

ক্যাফেইন:

চা, কফি খেলে তাৎক্ষণিকভাবে রক্তচাপ কমে, তবে তা সাময়িকভাবে। যদিও এর পিছনের সঠিক ব্যাখ্যা সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

তুলসি পাতা:

তুলসি পাতায় ভিটামিন সি, ম্যাগনেসিয়াম,পটাশিয়াম রয়েছে।  এই উপাদানগুলো রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে। প্রতিদিন সকালে ৪/৬টি তুলসিপাতা চিবিয়ে খাওয়ার অভ্যাস করে তুলুন।

আমন্ড দুধ:

সারা রাত ৬/৭ টা আমন্ড ভিজিয়ে রাখুন। সকালে উঠে পেস্ট করে এরসাথে গরম দুধ মিশিয়ে খেয়ে নিন। এই দুধ আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখবে। কোনরকম স্যাচুরেটেড ফ্যাট বা কোলেস্টরেল এই দুধে নেয়। এজন্য নিশ্চিন্তে খাওয়ার চেষ্টা করুন।

সূত্র: এনডিটিভি ফুড

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

বিপাকক্রিয়া ঠিক রাখতে আপনার প্রতিদিনের জীবনযাপন কেমন হওয়া উচিত?

বিপাকক্রিয়া বা মেটাবলিজম শরীরের ভেতরের একটি চলমান প্রক্রিয়া। খাবার থেকে শক্তি তৈরি,...

নারীর নীরব ঘাতক এন্ডোমেট্রিওসিস: লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

আমাদের মেয়েদের জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম যেখানে ভ্রুন প্রতিস্থাপিত হয়ে...

17 March 2021

লো প্রেশার হলে মেনে চলুন এই নিয়ম

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV