Share

পেঁপে এমন একটি গাছ, যার প্রায় প্রতিটি অংশই ব্যবহার করা যায়। পেঁপেতে রয়েছে ভিটামিন ই, সি ও বিটা ক্যারোটিন। এর বীজে রয়েছে ফ্যাটি অ্যাসিড। পেঁপে পাতারও উপকারিতা রয়েছে।

ভারতের জীবনধারা ও স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, পেঁপে পাতা স্বাস্থ্যের জন্য যেমন উপকারী, তেমনই ত্বকের জন্য। পেঁপে পাতায় রয়েছে পাপাইন, যা হজমে সাহায্য করে। পেট ফুলে যাওয়া এবং অন্যান্য হজমসংক্রান্ত ব্যাধি প্রতিরোধ করে। হজমের পাশাপাশি কারপেইনের মতো শক্তিশালী যৌগ খুশকি ও চুল পড়ার বিরুদ্ধে লড়াইয়ে কার্যকর ভূমিকা নেয়। আসুন, পেঁপে পাতার কয়েকটি গুণ সম্পর্কে জেনে নিই—

লিভারের জন্য ভালো

লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে পেঁপে পাতার রস। তাই এই রস প্রতিদিন পরিমিত খেলে লিভারের অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। জন্ডিস ও লিভার সিরোসিস হওয়ার ভয় থাকে না।

রক্তে শর্করার মাত্রা হ্রাস করে

ডায়াবেটিসে দারুণ কাজ করে পেঁপে পাতার রস। এটি ইনসুলিন উৎপাদন নিয়ন্ত্রণ করে, ফলে রক্তে শর্করার মাত্রা ঠিক থাকে। এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান কিডনি ড্যামেজ এবং ফ্যাটি লিভারের মতো জটিলতা কমিয়ে আনতে সহায়তা করে।

ক্যানসারের ঝুঁকি কমায়

পেঁপে পাতায় থাকা এসিটোজেনিন যৌগ অ্যান্টি-ক্যানসার উপাদান। পেঁপে পাতায় থাকা এনজাইম লিভার ক্যানসার, ফুসফুসের ক্যানসার, অগ্ন্যাশয় ক্যানসার এবং স্তন ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে।

ত্বকের সমস্যা দূর করে

পেঁপে পাতার রসে ভিটামিন সি ও এ থাকে, যা ত্বকের স্বাস্থ্য ভালো রাখে। পেঁপে পাতার রস ফ্রি রেডিক্যালের ক্রিয়াকে দমন করে। ব্রণসহ ত্বকের নানা সমস্যা দূর করতে পেঁপে পাতার রসের জুড়ি নেই।

চুলের যত্নে

ত্বকের পাশাপাশি চুল ভালো রাখতেও পেঁপে পাতার রস কাজ করে। চুল পড়া, চুল পাতলা হয়ে যাওয়া আটকায়। খুশকি দূর করতেও সহায়ক পেঁপে পাতার রস।

এ ছাড়া ডেঙ্গু মোকাবিলা করে পেঁপে পাতার রস। ডেঙ্গু হলে প্লাটিলেট কাউন্ট কমতে শুরু করে, পেঁপে পাতার রস প্লাটিলেট বাড়াতে সাহায্য করে। পেঁপে পাতার রস নারীর হরমোন ও মাসিকচক্র ঠিক রাখে। ঋতুকালীন ব্যথা কমাতেও সাহায্য করে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

নারীর নীরব ঘাতক এন্ডোমেট্রিওসিস: লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

আমাদের মেয়েদের জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম যেখানে ভ্রুন প্রতিস্থাপিত হয়ে...

নিম্ন রক্তচাপের রোগীদের রোজায় যে সতর্কতা জরুরি

যাদের লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য দীর্ঘ...

01 February 2021

পেঁপে পাতার উপকারিতা

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV