অ্যাসিডিটির সমস্যায় যা খাবেন না

Share

অতিরিক্ত অ্যাসিডের কারণে আমাদের পাকস্থলিতে প্রদাহ হয়। যাঁরা সাধারণত নিয়মিত খাবার গ্রহণ করেন না এবং দীর্ঘক্ষণ পাকস্থলি খালি রাখেন, তাঁদের গ্যাসের সমস্যা দেখা দেয়। অ্যাসিডিটির সমস্যা থাকলে কী খাওয়া যাবে না, তা সম্পর্কে আমরা আজ একজন পুষ্টিবিদের কাছ থেকে জানব।

এনটিভির নিয়মিত এক স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠানে অ্যাসিডিটি নিয়ে কথা বলেছেন পুষ্টিবিদ নুসরাত জাহান। তিনি বলেন, খাদ্যাভাসের মাধ্যমে আমরা এ সমস্যা কমাতে পারি। এ ক্ষেত্রে আমাদের খাদ্যব্যবস্থা এমন হওয়া উচিত; যে খাবারটা আমরা খাচ্ছি, সে খাবারটা কোনোভাবেই যেন আমাদের স্টোমাককে ইরিটেট না করে, অথবা স্টোমাকে কোনো অ্যাসিড ফর্ম না করে।

নুসরাত জাহান বলেন, সব ধরনের খাবার সবাইকে অ্যাফেক্ট করে না। আমাদের আগে চিন্তা করতে হবে, কোন খাবার থেকে অ্যাসিডিটি হচ্ছে, সেটি স্পেশিফিক করা। তবে কিছু কমন খাবার রয়েছে, যেগুলো আমাদের সবার জন্যই গ্যাস্ট্রিকের কারণ হয়ে দাঁড়ায়। যেমন—ডেইরি প্রোডাক্টস, পেপার মিন্টস, গার্লিক বা গার্লিক পাউডার, অ্যালকোহলজাতীয় খাবার, খুব ঝালজাতীয় খাবার, খুব তৈলাক্ত খাবার ইত্যাদি। এ ধরনের খাবার আমাদের এড়িয়ে চলার পাশাপাশি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে, যিনি এ যন্ত্রণা থেকে মুক্তির জন্য ওষুধ দেবেন। স্টোমাকে অ্যাসিড ফর্ম করলে এ ধরনের ওষুধ নিউট্রালাইজ করে থাকে। এ সমস্যা থেকে মুক্তি পেতে কিছু খাবার এড়িয়ে যেতে হবে এবং কিছু মেডিসিন সময়মতো ও পরিমাণমতো গ্রহণ করতে হবে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার চেয়েও বড় সংকট বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহার ও অব্যবস্থাপনা। আমাদের যা...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করেছে। ডেনমার্কের ওষুধ কোম্পানি নভো নরডিস্কের সঙ্গে...

Related Articles

ইমোশনাল স্ট্রেস প্রতিরোধে খাদ্যাভ্যাস ও ব্যায়াম

দিনের শুরুটা হয় ব্যস্ততা দিয়ে। অফিস, পড়াশোনা, সংসার, অর্থনৈতিক চাপ, সম্পর্কের টানাপোড়েন...

শুধু হাঁটলেই হবে না, সঠিকভাবে হাঁটাও জরুরি

ওজন কমানোর অন্যতম সহজ ও কার্যকর উপায় হলো নিয়মিত হাঁটা। এটি ক্যালোরি...

শিশুর পুষ্টি শিক্ষা: শুধু বই নয়, রান্নাঘরও হোক শ্রেণিকক্ষ

শিশুকে স্বাস্থ্যকর খাবার সম্পর্কে শেখানোর প্রচলিত পদ্ধতিতে ‘কী খেতে হবে’ এই প্রশ্নটিই...

বিপাকক্রিয়া ঠিক রাখতে আপনার প্রতিদিনের জীবনযাপন কেমন হওয়া উচিত?

বিপাকক্রিয়া বা মেটাবলিজম শরীরের ভেতরের একটি চলমান প্রক্রিয়া। খাবার থেকে শক্তি তৈরি,...

09 January 2021

অ্যাসিডিটির সমস্যায় যা খাবেন না

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV