জেনে রাখুন, সুস্থ থাকুনটিপস & ট্রিকস

রক্তে ইউরিক অ্যাসিড বাড়লে যা খাবেন, যা খাবেন না

Share

অনেকেই আছেন, যাঁদের রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি। এমন রোগীদের খাদ্যাভ্যাস কী হওয়া উচিত, তা নিয়ে আগ্রহ রয়েছে অনেকের। আজ আমরা একজন পুষ্টিবিদের কাছ থেকে জানব, রক্তে ইউরিক অ্যাসিড বাড়লে কী খেতে হবে বা খাদ্যাভ্যাস কেমন হবে।

পুষ্টিবিদ তামান্না চৌধুরী বলেন, আজকাল অনেকেই বলছে, আমরা ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছি। রক্তে যখন ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায়, সেটাকে আমরা হাইপারইউরিসেমিয়া বা ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাওয়া বলি। রক্তে যে রেঞ্জে ইউরিক অ্যাসিডের মাত্রা থাকতে হয়, তা স্বাভাবিকের তুলনায় একটু বেড়ে গেলেও কিন্তু অনেকে অভিযোগ করেন, পায়ে ব্যথা বা অনেক সময় জ্বালাপোড়া করে, ক্র্যাম্পিং করে। সে ক্ষেত্রে অবশ্যই সবাইকে চিকিৎসকের কাছে গিয়ে পরীক্ষা করিয়ে ওষুধ গ্রহণ করতে হবে। তবে এটাও ঠিক ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে ওষুধের চেয়ে সবচেয়ে বেশি কার্যকর হচ্ছে একটি প্রোপার ডায়েট। কেননা, ডায়েটের মাধ্যমে আপনি খুব সহজেই রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা কমিয়ে ফেলতে পারেন।

তামান্না চৌধুরী বলেন, খাবারে দেখা যায় পিউরিনের মাত্রা বা পিউরিন সমৃদ্ধ খাবার বেশি খেলে ইউরিক অ্যাসিডের মাত্রা অনেক বেড়ে যায় এবং ইউরিক অ্যাসিডের মাত্রাকে স্বাভাবিক করতে পিউরিন সমৃদ্ধ খাবার, যেমন—টমেটো, শসা, গাজর এবং যেকোনো লাল রঙের সবজিকে এড়িয়ে যেতে হবে। এ সময় ডাল বা ডালজাতীয় খাবারগুলো এড়িয়ে চললে আপনি সহসাই রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে পারবেন।

মাংসের ক্ষেত্রে বলা হয় যে পাখির মাংস, যেমন—কবুতর বা হাঁস; এ জাতীয় মাংস এবং গরু-খাসির মাংস এড়িয়ে চলা অবশ্যই উচিত। সেইসঙ্গে বিভিন্ন অরগ্যান মিট, যেমন—কলিজা, ঘিলা, মগজ; এগুলো খাদ্যতালিকা থেকে অবশ্যই বাদ দিতে হবে। রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে প্রোটিনের জন্য আপনি ডিমের সাদা অংশ, দুধ, টক দই অথবা মাছ থেকে আপনার প্রোটিনের চাহিদা মেটাতে পারেন। যেহেতু এ সময় আমরা অনেক বেশি প্রোটিন সমৃদ্ধ খাবার এড়িয়ে চলতে বলি, তাই সারা দিনে প্রোটিনের চাহিদা মেইনটেইন করার জন্য এ খাবারগুলো আপনাকে সাহায্য করে থাকবে।

এ পুষ্টিবিদ বলেন, ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে পিচ্ছিল জাতীয় সবজি, যেমন—ঢেঁড়শ, ফুলকপি, কচুর লতি বা কচুর মুখী; এগুলোও আপনাকে এড়িয়ে চলতে হবে। সাধারণত সবুজ পানীয় সবজি, যেমন—লাউ, চালকুমড়া, পটল, ঝিঙে, চিচিঙ্গা; এগুলো আপনার খাবারের তালিকায় বেশি করে রাখবেন। অবশ্যই পানি খেতে ভুলবেন না। পানি কিন্তু ইউরিক অ্যাসিডকে ইউরিনের মাধ্যমে বের করে রক্ত থেকে ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। তবে খাবার নিয়ন্ত্রণ করার দুই মাস পর ইউরিক অ্যাসিডের মাত্রা পরীক্ষা করে দেখতে হবে। সে ক্ষেত্রে নরমাল হয়ে গেলে বাদকৃত খাবার আবার শুরু করবেন না। ধীরে ধীরে ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী অথবা চিকিৎসকের সঙ্গে কথা বলে তারপর সেই খাবার পরবর্তীতে গ্রহণ করা যেতে পারে। সুতরাং ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে আপনি অবশ্যই ডায়েট ঠিক করে ফেলুন। তাহলে নিজেকে অনেক দ্রুত সুস্থ করে তুলতে পারবেন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

নারীর নীরব ঘাতক এন্ডোমেট্রিওসিস: লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

আমাদের মেয়েদের জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম যেখানে ভ্রুন প্রতিস্থাপিত হয়ে...

নিম্ন রক্তচাপের রোগীদের রোজায় যে সতর্কতা জরুরি

যাদের লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য দীর্ঘ...

30 December 2020

রক্তে ইউরিক অ্যাসিড বাড়লে যা খাবেন, যা খাবেন না

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV