জেনে রাখুন, সুস্থ থাকুনটিপস & ট্রিকস

হলুদ চায়ের স্বাস্থ্য উপকারিতা

Share
Share

হলুদ খুব জনপ্রিয় মসলা। এতে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য থাকায় এর স্বাস্থ্যগত উপকারিতাও অনেক। হাজার বছর ধরে আয়ুর্বেদিক ও চীনা ওষুধে ব্যবহার হচ্ছে হলুদ। এটি হৃদযন্ত্র সুস্থ রাখে এবং ক্যানসার থেকে সুরক্ষা দেয়।

স্বাস্থ্য ও জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাপসুল, ট্যাবলেট ও চা হিসেবে ব্যবহার করা যেতে পারে হলুদ। স্বাস্থ্যগত উপকারিতার কারণে হলুদ চা বেশ পরিচিত।

হলুদ চা কী

হলুদ চা হলো ভেষজ চা, যা হলুদের শেকড় বা হলুদ পাউডার দিয়ে তৈরি করা হয়। এর স্বাস্থ্য উপকারিতা অনেক। এর সঙ্গে আদা, লেবু ও মধুও যুক্ত করা যেতে পারে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

হলুদ চা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি, অ্যান্টিভাইরাল ও অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান; যা ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ভাইরাস সংক্রমণের সঙ্গে লড়াই করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। হলুদ চা সাধারণ সর্দি-কাশি হওয়া থেকে রক্ষা করে।

বাত থেকে সুরক্ষা

হলুদ চায়ে রয়েছে শক্তিশালী অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান, যা বাতের ব্যথা বা প্রদাহ থেকে সুরক্ষা দেয়। হলুদে থাকা কারকুমিন ব্যথানাশে দারুণ কার্যকর।

কোলেস্টেরলের মাত্রা কমায়

শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদযন্ত্রকে সুস্থ রাখে হলুদে থাকা কারকুমিন। হলুদ চা বিভিন্ন স্বাস্থ্যগত ঝুঁকি হ্রাস করে।

লিভার সুরক্ষায়

হলুদে থাকা অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান লিভার ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা করে। গবেষণায় দেখা গেছে, লিভারের রোগের ঝুঁকি কমায় কারকুমিন।

ফুসফুস ভালো রাখে

গবেষণায় দেখা গেছে, কারকুমিনে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান ফুসফুসের রোগ থেকে সুরক্ষা দেয়। শ্বাসকষ্ট, ফুসফুসের ক্যানসার থেকেও সুরক্ষা দেয় কারকুমিন।

ক্যানসার থেকে সুরক্ষা

যেহেতু হলুদে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান রয়েছে, তাই হলুদ চা পান করলে ক্যানসারের ঝুঁকি কমে। একটি গবেষণায় দেখা গেছে, ক্যানসারের কোষের বিস্তার রোধে কাজ করে কারকুমিন।

হলুদ চায়ের পার্শ্বপ্রতিক্রিয়া

সাধারণত হলুদ মসলা বা চা হিসেবে ব্যবহার হয়ে থাকে এবং এতে বড় ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় না। তবে যাঁদের হলুদে অ্যালার্জি রয়েছে, তাঁদের উচিত হলুদ চা এড়িয়ে চলা। যদিও হলুদে অ্যালার্জি কম লোকেরই দেখা যায়। উচ্চমাত্রায় হলুদ চা পান করলে বমি বমি ভাব ও ডায়রিয়া হতে পারে।

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ডেন্টাল হেলথ সোসাইটির পক্ষ থেকে নতুন মহাপরিচালককে ফুলের শুভেচ্ছা

বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। গত ১২ মার্চ...

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে বলেন, ‘আমাদের পরিবারে সবাই আগে মারা গেছে, তাই আমারও তাড়াতাড়ি যাওয়ার...

Related Articles

ঘুমের সমস্যা: ম্যাগনেসিয়াম ঘাটতি কি আসল কারণ?

বর্তমান ব্যস্ত জীবনে ঘুমের সমস্যা অনেকের কাছেই খুব সাধারণ একটি বিষয় হয়ে...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক...

নারীর নীরব ঘাতক এন্ডোমেট্রিওসিস: লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

আমাদের মেয়েদের জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম যেখানে ভ্রুন প্রতিস্থাপিত হয়ে...

নারীর যোনিপথে শুষ্কতা: নীরব কিন্তু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা

যোনিপথের শুষ্কতা (Vaginal Dryness) নারীদের একটি সাধারণ কিন্তু প্রায়ই উপেক্ষিত স্বাস্থ্যসমস্যা। এটি...

খাদ্য নিওফোবিয়া: নতুন খাবারের ভয়ে পুষ্টিহীনতার ঝুঁকি

খাদ্য নিওফোবিয়া (Food Neophobia) হলো নতুন বা অপরিচিত খাবার খেতে ভয় পাওয়া,...

নিম্ন রক্তচাপের রোগীদের রোজায় যে সতর্কতা জরুরি

যাদের লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য দীর্ঘ...

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই...