জেনে রাখুন, সুস্থ থাকুনটিপস & ট্রিকস

ডেঙ্গি বা করোনা: কী খাবেন, কীভাবে খাবেন

Share
Share

বিশ্ব যখন করোনা মহামারিতে আতঙ্কিত, তখন আমাদের দেশে করোনার পাশাপাশি দেখা দিয়েছে ডেঙ্গির প্রকোপ। ডেঙ্গি ও করোনার একটি কমন উপসর্গ হলো জ্বর।

সেক্ষেত্রে ডেঙ্গি নাকি করোনা সেটি প্রথমেই আইডেন্টিফাই করা কঠিন। তাই ডেঙ্গি রোগ বা করোনা উভয় ক্ষেত্রেই রোগ প্রতিরোধ ক্ষমতা যেন দ্রুত বৃদ্ধি পায় সেক্ষেত্রে নিম্নোক্ত বিষয়গুলোর প্রতি আলোকপাত করতে হবে—

– সাধারণত জ্বর হলে প্রতি কেজি ওজনের সঙ্গে দৈনিক টোটাল চাহিদার আলোকে সাত কিলো ক্যালোরি এক্সট্রাভাবে যোগ করতে হয়। তাই ডেঙ্গি হোক বা করোনা; জ্বর থাকলে ক্যালরি চাহিদা বৃদ্ধি পাবে।

সেক্ষেত্রে সুস্থ অবস্থায় আপনি যতটুকু খাবার গ্রহণ করতেন প্রতিবার একটু করে খাবারের পরিমাণ বৃদ্ধি করুন। খাবারগুলো একবারে না খেয়ে বারে বারে খাওয়ার চেষ্টা করতে হবে। এক্ষেত্রে খাবারের পর মিষ্টি আইটেম, ডেজার্ট বা দুধের তৈরি খাবার অল্প পরিমাণে খেতে পারেন। তবে ডায়াবেটিস, কিডনি রোগ বা অন্য কোনো সমস্যা থাকলে তা বিবেচনা করে খাদ্য গ্রহণ করতে হবে।

– যদি প্লাটিলেট কাউন্ট কমে যায় সেক্ষেত্রে কিছু পুষ্টি উপাদান আপনার খাদ্য তালিকায় যোগ করতে হবে যেমন- ফোলেট সমৃদ্ধ খাবার, ভিটামিন কে,ডি,বি১২। এছাড়া আয়রন সমৃদ্ধ খাবার এবং তা শোষণের জন্য ভিটামিন সি যুক্ত করে আপনার খাদ্য তালিকায় রাখুন। ভিটামিন-সি যেভাবে প্লাটিলেট কাউন্ট বৃদ্ধিতে সাহায্য করবে সেভাবে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করবে।

– খাদ্য তালিকায় রাখতে পারেন ক্লিয়ার সুপ, ফলের রস, ডাবের পানিসহ বিভিন্ন তরল খাবার। এতে ইলেকট্রোলাইট ব্যালেন্স থাকবে।

– হজমে অসুবিধা না থাকলে, মুখে রুচি কমে গেলে প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে পারেন দুধ বা দুধ জাতীয় খাবার। এতে অল্প খাবার গ্রহণের মাধ্যমেই আপনি সব পুষ্টি উপাদান একত্রে পেয়ে যাবেন। কেননা দুধ একটি আদর্শ খাদ্য।

– খাদ্য তালিকায় প্রতিদিন দুই থেকে তিনটি খেজুর রাখুন; এটি আপনার মুখের রুচি কম থাকলেও এক্সট্রা ক্যালরি যুক্ত করতে সাহায্য করবে।

তবে ডেঙ্গি হোক বা করোনা; জ্বর হলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হয়ে রোগ সম্পর্কে চিকিৎসা গ্রহণ করতে হবে।

Share
Written by
নিশাত শারমিন নিশি 

প্রধান পুষ্টিবিদ ও বিভাগীয় প্রধান পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল

সর্বশেষ সংবাদ

Don't Miss

ডেন্টাল হেলথ সোসাইটির পক্ষ থেকে নতুন মহাপরিচালককে ফুলের শুভেচ্ছা

বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। গত ১২ মার্চ...

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে বলেন, ‘আমাদের পরিবারে সবাই আগে মারা গেছে, তাই আমারও তাড়াতাড়ি যাওয়ার...

Related Articles

ঘুমের সমস্যা: ম্যাগনেসিয়াম ঘাটতি কি আসল কারণ?

বর্তমান ব্যস্ত জীবনে ঘুমের সমস্যা অনেকের কাছেই খুব সাধারণ একটি বিষয় হয়ে...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক...

নারীর নীরব ঘাতক এন্ডোমেট্রিওসিস: লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

আমাদের মেয়েদের জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম যেখানে ভ্রুন প্রতিস্থাপিত হয়ে...

নারীর যোনিপথে শুষ্কতা: নীরব কিন্তু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা

যোনিপথের শুষ্কতা (Vaginal Dryness) নারীদের একটি সাধারণ কিন্তু প্রায়ই উপেক্ষিত স্বাস্থ্যসমস্যা। এটি...

খাদ্য নিওফোবিয়া: নতুন খাবারের ভয়ে পুষ্টিহীনতার ঝুঁকি

খাদ্য নিওফোবিয়া (Food Neophobia) হলো নতুন বা অপরিচিত খাবার খেতে ভয় পাওয়া,...

নিম্ন রক্তচাপের রোগীদের রোজায় যে সতর্কতা জরুরি

যাদের লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য দীর্ঘ...

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই...