খাদ্য ও পুষ্টি

শক্তিশালী ও মজবুত হাড় গঠনে প্রয়োজনীয় খাদ্যাভ্যাস

Share
Share

বয়স যাই হোক না কেন, সুস্থ শরীরের জন্য প্রয়োজন মজবুত হাড়। সাধারণত বেশি বয়সে হাড়ের বিভিন্ন সমস্যার কারণে আমরা খুবই দুর্বল হয়ে পড়ি। শিশুরাও হাড়ের সমস্যায় ভুগতে পারে। সাধারণত ১০ থেকে ২০ বছর বয়সে হাড়ের গঠনে অত্যন্ত দ্রুত হয় এবং ৩০ বছরে গিয়ে তা স্থির হয়ে যায়।

আর সেই সময় যদি আমরা হাড়ের ক্ষয়রোধ সচেতন না হই তবে অস্টিওপোরোসিসের মতো মারাত্মক রোগে আক্রান্ত হয়ে পড়তে পারি। শক্তিশালী ও মজবুত হাড়ের জন্য প্রয়োজন ক্যালসিয়াম, ভিটামিন ‘ডি’ এবং পর্যাপ্ত শরীর চর্চা।

কোন কোন খাদ্য হাড়ের জন্য উপকারী তা আমাদের জানা উচিত-
দুধ : ক্যালসিয়ামের গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে দুধ। দুধে আছে ভিটামিন ‘ডি’, যা হাড়ের গঠন ও ক্ষয়রোধে একান্ত অপরিহার্য। শিশু, মহিলা ও গর্ভবতী মায়েদের প্রতিদিন দুধ খাওয়া প্রয়োজন।

বীজযুক্ত সবজি : শরীরের হাড়ের গঠনে প্রয়োজনীয় আরেকটি উপাদান হচ্ছে ম্যাগনেসিয়াম। শরীরের শতকরা ৫০ ভাগ ম্যাগনেশিয়াম হাড়ের গঠনে কাজ করে থাকে। লাউ, মিষ্টি কুমড়া, ইত্যাদি বীজযুক্ত সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম।

গাজর : আলফা-ক্যারোটিন, বিটা-ক্যারোটিন ও বিটা-ক্রিপ্টোজ্যানথিনের গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে গাজর। কাঁচা, সিদ্ধ, তেলে ভেজে কিংবা রস করে যেভাবেই খাওয়া হোক না কেন হাড়ের গঠনে গাজর খুবই উপকারী।

শিম ও শিমজাতীয় সবজি : ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়ামে সমৃদ্ধ শিম ও শিমজাতীয় সবজি খেলে শুধু হাড়ের মজবুত হয় নাÑ সেই সঙ্গে ক্যান্সার, হার্টের সমস্যা ও স্থূলত্ব বৃদ্ধির আশঙ্কা কমে যায়।

মাছ : হাড়ের মজবুত গঠনে শুধু ক্যালসিয়াম থাকলেই হয় না, তার সঙ্গে প্রয়োজন ভিটামিন ‘ডি’। কারণ ভিটামিন ‘ডি’ শরীরে ক্যালসিয়াম শোষণ করে থাকে। বিভিন্ন ধরনের মাছ, বিশেষ করে সামুদ্রিক মাছে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ‘ডি’। সামুদ্রিক স্যামন মাছ প্রতিদিনের ভিটামিন ‘ডি’-এর চাহিদা শতকরা ৯০ ভাগ পূরণ করতে সক্ষম।
সবুজ শাক-সবজি : সবুজ শাক-সবজিতে রয়েছে হাড়ের গঠনে প্রয়োজনীয় অনেক উপাদান। যেমনÑ ক্যালসিয়াম, ভিটামিন ‘ডি’ এবং ভিটামিন ‘কে’।
এ ছাড়া পুষ্টিকর খাদ্য গ্রহণের পাশাপাশি প্রয়োজন নিয়মিত শরীর চর্চা, যা হাড়কে সচল ও মজবুত রাখতে একান্ত অপরিহার্য।

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

চেন্নাইয়ে বাংলাদেশি শিশুর শরীরে ‘স্মার্ট কক্লিয়ার ইমপ্লান্ট’ স্থাপিত

ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো চিলড্রেন’স হাসপাতাল সফলভাবে তামিলনাড়ুর প্রথম ‘Cochlear Nucleus Nexa™️’ ইমপ্লান্ট সার্জারি সম্পন্ন করেছে। বিশ্ব শ্রবণ দিবস (৩ মার্চ) উপলক্ষ্যে আয়োজিত এই...

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১১ মার্চ) দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ ভিডিও...

Related Articles

খাদ্য নিওফোবিয়া: নতুন খাবারের ভয়ে পুষ্টিহীনতার ঝুঁকি

খাদ্য নিওফোবিয়া (Food Neophobia) হলো নতুন বা অপরিচিত খাবার খেতে ভয় পাওয়া,...

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে...

শিশুদের জন্য লবণ যতটুকু দরকার

অতিরিক্ত লবণ শিশুর বৃদ্ধিতে বাধা প্রদানের পাশাপাশি অল্প বয়সে রক্তচাপের ঝুঁকিতে ফেলতে...

শীতের শুরুতে রোগ প্রতিরোধে কার্যকর আদা-লেবুর চা

শীতের সময় ঘনিয়ে আসছে, সঙ্গে করোনাভাইরাসের সংক্রমণ-আশঙ্কা। ফলে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তা...

মায়ের বুকের দুধ বাড়াতে কার্যকর কিছু খাবার

মায়ের দুধই নবজাতকের জন্য সবচেয়ে আদর্শ খাদ্য। অনেক মা দুধ কম হওয়ায়...

যে খাবারে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা কমবে

আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই পায়ের আঙুলে ব্যথা কিংবা হাতের আঙুল...

শাহরুখ খান নিজেকে ফিট রাখতে খান এই চার খাবার, জেনে নিন গুণাগুণ

আগামী ২ নভেম্বর ৬০ বছর পূর্ণ করতে চলেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান।...