কাঁচা আম খেলে কী হয় জানেন? খাওয়ার আগে জেনে নিন

Share

গ্রীষ্মের শুরুতেই বাজারে আসে কাঁচা আম বা কাঁচা-মিঠে আম। এই আম অনেকেরই পছন্দ। কিন্তু এটি খেলে শরীরের উপর তার প্রভাব কেমন পড়ে? জেনে নিন আগে থেকে।

গ্রীষ্মের শুরুতে অনেকেই কাঁচা আম খান। নুন এবং লঙ্কা দিয়ে এই আম খেলে স্বাদবদল হয়। ফলে এটি খেতে অনেকেই খুব পছন্দ করেন। যদিও এই আমে কোন কোন উপাদান আছে, সে কথা অনেকেই জানেন না। আর তাই এটিও জানেন না, এই আম খেলে কী হয়।

কাঁচ আমে এমন বহু উপাদান আছে, যা শরীরের নানা ধরনের কাজে লাগে। তাই পরের বার কাঁচ আম খাওয়ার আগে ভালো করে জেনে নিন, সেই উপাদানগুলি কী কী। আর কীভাবে এই আম খেলে আপনার শরীরের উপকার হতে পারে।

কাঁচা আমে রয়েছে প্রচুর ফাইবার, ম্যাগনেসিয়াম, ফসফরাস, আয়রন, ক্যালসিয়াম, সোডিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট এবং তার সঙ্গে নানা ধরনের ভিটামিন। এর প্রত্যেকটিই শরীরের উপর নানা ধরনের প্রভাব ফেলে। দেখে নেওয়া যাক, সেগুলি কী কী।

কাঁচা আমের বেশ কিছু উপাদান অ্যাসিডের সমস্যা কমাতে পারে। যাঁরা অম্বলের সমস্যায় ভোগেন, তাঁরা এই আম খেতে পারেন। তাতে এই সমস্যা কিছুটা কমবে। আর গ্যাসট্রিকের সমস্যাও নিয়ন্ত্রণে থাকবে।

কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন? সকালে পেট পরিষ্কার হয় না? তাহলে কাঁচা আম খেতে পারেন। এর ফাইবার পেটের সমস্যা কমাতে সাহায্য করে। পেট সহজে পরিষ্কা হয়।

এর প্রচুর ভিটামিন রোগ প্রতিরোধ শক্তি অনেকটা বাড়িয়ে দেয়। যাঁরা গরমের সময়ে নানা ধরনের সংক্রমণে ভোগেন, তাঁদের জন্য কাঁচা আম খুবই উপকারী প্রমাণিত হতে পারে।

এর বেশ কিছু উপাদান চোখের জন্য বেশ ভালো। যাঁদে সারা দিন কমপিউটারে কাজ করতে হয় হয় বা মোবাইল ফোন ঘাঁটতে হয়, তাঁরা নিয়মিত কাঁচ আম খেতে পারেন। তাতে চোখের উপকার হবে।

শেষে একটি আশ্চর্য গুণের কথা না বললেই নয়। গরমে কাঁচা আম খেলে তাপের প্রভাবে কষ্ট কম হয়। মানে, গরম কম লাগে। তাই গ্রীষ্মকালে এই জাতীয় আম খাওয়া খুবই উপকারী প্রমাণিত হতে পারে।

গর্ভবতীদের জন্যও কাঁচা আম খুব ভালো। তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে নিয়ন্ত্রণের মধ্যেই খেতে হবে এই আম। এতে যেমন হবু মায়ের রোগ প্রতিরোধ শক্তি বাড়বে, তেমন গর্ভে থাকা সন্তানেরও নানাবিধ উপকার হবে।

কাঁচ আম কেটে অল্প নুন দিয়ে খেতে পারেন। তবে যাঁদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে, তাঁদের নুন কম খাওয়াই ভালো। কাঁচা আমের চাকনি বা টকও খেতে পারেন। তাতেও উপকার পাওয়া যায়।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

প্রতিদিনই বাড়ছে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা...

Related Articles

শিশুর পুষ্টি শিক্ষা: শুধু বই নয়, রান্নাঘরও হোক শ্রেণিকক্ষ

শিশুকে স্বাস্থ্যকর খাবার সম্পর্কে শেখানোর প্রচলিত পদ্ধতিতে ‘কী খেতে হবে’ এই প্রশ্নটিই...

স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক ৩ ব্যায়াম, নিয়মিত অভ্যাস করুন আজ থেকেই

নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর একটি হলো স্তন ক্যানসার।...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

বিপাকক্রিয়া ঠিক রাখতে আপনার প্রতিদিনের জীবনযাপন কেমন হওয়া উচিত?

বিপাকক্রিয়া বা মেটাবলিজম শরীরের ভেতরের একটি চলমান প্রক্রিয়া। খাবার থেকে শক্তি তৈরি,...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

09 May 2024

কাঁচা আম খেলে কী হয় জানেন? খাওয়ার আগে জেনে নিন

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV