জেনে রাখুন, সুস্থ থাকুনপ্রাথমিক চিকিৎসা

ঈদের ছুটিতে ছোটখাটো সমস্যায় বাড়িতেই প্রাথমিক চিকিৎসা

Share
ফার্স্ট এইড বক্স
Share

কয়েক দিন পরেই পবিত্র ঈদ। ছুটিতে আনন্দে মেতে থাকবেন সবাই। এই ছুটিতে অনেকে, বিশেষ করে শহরবাসী গ্রামের বাড়িতে যাবেন। সবাই যেন এই ছুটিতে সুস্থ থাকেন, তার জন্য সতর্ক থাকতে হবে। তাই ছোটখাটো অসুস্থতা বা দুর্ঘটনায় যাতে প্রাথমিক চিকিৎসা বাড়িতেই নেওয়া যায়, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।

কী কী সমস্যা হতে পারে
আবহাওয়ার পরিবর্তনের কারণে ঠান্ডা-কাশির প্রকোপ বেড়েছে। ভাইরাসজনিত ঠান্ডা-কাশি অধিক সমাগমে দ্রুত ছড়ায়। তাই এটি বেশি মাত্রায় হতে পারে। পাশাপাশি বেশি খাবার গ্রহণের কারণে ডায়রিয়া, ফুড পয়জনিং ও বদহজম হয়ে থাকে। এ ছাড়া হালকা আঘাত, কাটাছেঁড়া, হাত-পা ছিলে যাওয়ার মতো সমস্যা হতে পারে শিশুদের। যাত্রাপথে অনেকের মাথা ঘোরা বা বমি ভাব হয়, যেটাকে বলে মোশন সিকনেস।

কেমন প্রাথমিক ব্যবস্থা গ্রহণ করা উচিত
যেহেতু ডায়রিয়া, ফুড পয়জনিং ও বদহজম বেশি হতে পারে, সে কারণে খাদ্য গ্রহণের ব্যাপারে সতর্ক থাকতে হবে। বাসি বা গুরুপাক খাবার কম খেতে হবে। অনেকে যাত্রাপথে রাস্তার খাবার খেয়ে অসুস্থ হন। সেগুলো খাওয়ার ব্যাপারে সতর্ক থাকা উচিত। যাত্রাপথে শুকনা খাবার নিয়ে যাওয়া ভালো। শিশুদের খাবার সঙ্গে করে নিয়ে নিন। খাওয়ানোর আগে গরমে সেটা ঠিক আছে কি না, দেখে নিন।

বিশুদ্ধ ও ফোটানো পানি পান করতে হবে। সঙ্গে স্যালাইন রাখা যেতে পারে। ডায়রিয়া হলে স্যালাইন খেতে হবে।

ঠান্ডা-কাশি, জ্বরের জন্য অ্যান্টিহিস্টামিন ও প্যারাসিটামল সঙ্গে রাখুন।

কাটাছেঁড়া ও আঘাতের জন্য ফার্স্ট এইড বক্স রাখা যেতে পারে। যার মধ্যে গজ-ব্যান্ডেজ, ব্যান্ড–এইড ও অ্যান্টিসেপটিক ক্রিম থাকবে। শিশুদের দিকে খেয়াল রাখতে হবে। আগুন বা পানির কাছে যেন না যায়।

খাদ্য হজমজনিত বা গ্যাসের সমস্যা হতে পারে অনেকের। সে কারণে সঙ্গে গ্যাসের ওষুধ বা অ্যান্টাসিড–জাতীয় ওষুধ রাখা যেতে পারে।

যাঁদের মোশন সিকনেস আছে বা যাত্রাপথে বমি ভাব হয়, তাঁরা চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় ওষুধ; যেমন মাথা ঘোরা বা বমির ওষুধ রাখতে পারেন।

অন্তঃসত্ত্বা নারীদের এই সময়ে খাবার থেকে যাতায়াত—সবকিছুতেই সতর্ক থাকা উচিত।

যাঁরা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা অন্যান্য সমস্যার জন্য বিভিন্ন ওষুধ নিয়মিত সেবন করেন, তাঁদের উচিত পর্যাপ্ত ওষুধ আগে থেকেই সংরক্ষণ করে রাখা।

ঈদের আনন্দের মাঝে এ রকম ছোটখাটো সমস্যা হতেই পারে। বেশির ভাগ ক্ষেত্রে এগুলো সহজে সমাধানযোগ্য। তবে মনে রাখতে হবে যে এসব প্রাথমিক ব্যবস্থা গ্রহণের পরও কেউ অসুস্থ বোধ করলে, বিলম্ব না করে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। গাফিলতি করা যাবে না।

লেখক : ডা. তাহমীদ কামাল
ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

চেন্নাইয়ে বাংলাদেশি শিশুর শরীরে ‘স্মার্ট কক্লিয়ার ইমপ্লান্ট’ স্থাপিত

ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো চিলড্রেন’স হাসপাতাল সফলভাবে তামিলনাড়ুর প্রথম ‘Cochlear Nucleus Nexa™️’ ইমপ্লান্ট সার্জারি সম্পন্ন করেছে। বিশ্ব শ্রবণ দিবস (৩ মার্চ) উপলক্ষ্যে আয়োজিত এই...

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১১ মার্চ) দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ ভিডিও...

Related Articles

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক...

নারীর নীরব ঘাতক এন্ডোমেট্রিওসিস: লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

আমাদের মেয়েদের জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম যেখানে ভ্রুন প্রতিস্থাপিত হয়ে...

নারীর যোনিপথে শুষ্কতা: নীরব কিন্তু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা

যোনিপথের শুষ্কতা (Vaginal Dryness) নারীদের একটি সাধারণ কিন্তু প্রায়ই উপেক্ষিত স্বাস্থ্যসমস্যা। এটি...

খাদ্য নিওফোবিয়া: নতুন খাবারের ভয়ে পুষ্টিহীনতার ঝুঁকি

খাদ্য নিওফোবিয়া (Food Neophobia) হলো নতুন বা অপরিচিত খাবার খেতে ভয় পাওয়া,...

নিম্ন রক্তচাপের রোগীদের রোজায় যে সতর্কতা জরুরি

যাদের লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য দীর্ঘ...

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই...

শিশুদের জন্য লবণ যতটুকু দরকার

অতিরিক্ত লবণ শিশুর বৃদ্ধিতে বাধা প্রদানের পাশাপাশি অল্প বয়সে রক্তচাপের ঝুঁকিতে ফেলতে...