গোলমরিচের গুণাগুণ

Share

গোলমরিচ স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী। গোলমরিচ ভিটামিনের দুর্দান্ত উৎস। এ ছাড়া এটি দস্তা, সোডিয়াম, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়ামের মতো খনিজ সমৃদ্ধ।

ভারতের জীবনধারা ও স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের এক প্রতিবেদনে গোলমরিচের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। আসুন, এক ঝলকে সেসব জেনে নিই—

ওজন কমায়

গোলমরিচ নিয়মিত খেলে তা বিপাকে সাহায্য করে। এটি চর্বি কমাতে সহায়তা করে। ফলে ওজন কমে। মসলায় উপস্থিত ফাইটোনিউট্রিয়েন্টস ফ্যাট কোষগুলো ভেঙে ফেলতে সহায়তা করে, ফলে দেহে উপস্থিত অতিরিক্ত ফ্যাট এবং টক্সিন থেকে মুক্তি পেতে সহজ হয়।

সর্দি-কাশি থেকে সুরক্ষা

সর্দি ও কাশি নিরাময়ে গোলমরিচ খুব কার্যকর। আধা চামচ মধু ও এক চিমটি গোলমরিচের গুঁড়ো মিশিয়ে খান। এটি ফ্লু ও গলাব্যথায় কাজ করবে। এ ছাড়া আদা, দারুচিনি ও এলাচ দিয়ে চায়ের সঙ্গে অল্প গোলমরিচ যোগ করে পান করতে পারেন।

হজমে সহায়তা

গোলমরিচে রয়েছে পাইপারিন, যা পেটে হাইড্রোক্লোরিক অ্যাসিডের নিঃসরণ উদ্দীপিত করে, যা খাবারের সঠিক হজমের জন্য প্রয়োজনীয়। এটি পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়া প্রতিরোধ করে।

সংক্রমণ রোধে

গোলমরিচের আর একটি উপকারিতা হলো, এটি সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে। এর অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে এবং সংক্রমণের হাত থেকে সুরক্ষা দেয়।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

বিপাকক্রিয়া ঠিক রাখতে আপনার প্রতিদিনের জীবনযাপন কেমন হওয়া উচিত?

বিপাকক্রিয়া বা মেটাবলিজম শরীরের ভেতরের একটি চলমান প্রক্রিয়া। খাবার থেকে শক্তি তৈরি,...

নারীর নীরব ঘাতক এন্ডোমেট্রিওসিস: লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

আমাদের মেয়েদের জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম যেখানে ভ্রুন প্রতিস্থাপিত হয়ে...

09 February 2021

গোলমরিচের গুণাগুণ

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV