করোনার দ্বিতীয় টিকার অনুমোদন দিল রাশিয়া

Share

করোনার দ্বিতীয় টিকার অনুমোদন দিয়েছে রাশিয়া। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

গতকাল বুধবার একটি সরকারি বৈঠকে এই সুখবর দেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় তাঁকে বেশ উৎফুল্ল দেখা যায়।টিকাটি তৈরি করেছে সাইবেরিয়ার ভেক্টর ইনস্টিটিউট। তারা গত মাসে মানব শরীরে টিকাটির প্রাথমিক পর্যায়ের ট্রায়াল সম্পন্ন করেছে।

কিন্তু সেই এই ট্রায়ালের ফলাফল এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। তা ছাড়া তৃতীয় ধাপের পরীক্ষা নামে পরিচিত বড় আকারের ট্রায়ালও এখন পর্যন্ত শুরু করা হয়নি।রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত বক্তব্যে পুতিন বলেন, ‘আমাদের প্রথম ও দ্বিতীয় টিকার উৎপাদন বাড়ানো দরকার।’পুতিন আরও বলেন, ‘আমরা আমাদের বিদেশি অংশীদারদের সঙ্গে সহযোগিতা অব্যাহত রেখেছি। আমরা বিদেশে আমাদের টিকার প্রচার চালাব।’

রাশিয়ার দ্বিতীয় টিকাটির নাম ‘এপিভ্যাককরোনা’। প্রাথমিক পর্যায়ে ১৮ থেকে ৬০ বছর বয়সী ১০০ জন স্বেচ্ছাসেবকের ওপর টিকাটির পরীক্ষা চালানো হয়েছে।গত আগস্ট মাসে রাশিয়া তাদের প্রথম করোনার টিকার অনুমোদন দেয়। বিশ্বে প্রথম করোনার টিকা অনুমোদনের ঘটনা ছিল এটি।গত আগস্ট মাসে করোনার প্রথম টিকার অনুমোদন দেয় রাশিয়া। এটি বিশ্বের কোনো দেশে রাষ্ট্রীয় অনুমোদন পাওয়া প্রথম করোনা টিকা।রাশিয়ায় অনুমোদন পাওয়া করোনার প্রথম টিকাটির নাম ‘স্পুটনিক-৫ ’।

রাশিয়ার প্রথম করোনা টিকাটি নিয়েই পশ্চিমা দেশগুলোর গবেষকদের মধ্যে সন্দেহ-সংশয় রয়েছে। তার মধ্যেই দেশটি দ্বিতীয় টিকার অনুমোদন দিল।রাশিয়ার প্রথম টিকার তৃতীয় ধাপের পরীক্ষা ইতিমধ্যে শুরু হয়েছে। এই পরীক্ষায় ৪০ হাজার মানুষ অংশ নেবে।অন্যদিকে, দেশটির দ্বিতীয় টিকার ওপর বড় আকারের পরীক্ষা আগামী নভেম্বর বা ডিসেম্বর মাসে শুরু হতে পারে। ওই পরীক্ষায় ৩০ হাজার স্বেচ্ছাসেবী অংশ নিতে পারে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

15 October 2020

করোনার দ্বিতীয় টিকার অনুমোদন দিল রাশিয়া

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV