নির্বাচিতপ্রধান খবরস্বাস্থ্য সংবাদ

দিয়াবাড়িতে কোয়ারেন্টিন সেন্টার স্থাপনের সিদ্ধান্ত প্রত্যাহার

Share
Share

আজ শনিবার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্র এ তথ্যে সত্যতা নিশ্চিত করেছে। তারা বলেছে, সরকার নতুন যেখানে জায়গা দেবে, সেখানে কোয়ারেন্টিন সেন্টার স্থাপন করা হবে।

দিয়াবাড়ি এলাকার একটি ভবনে করোনাভাইরাসের কোয়ারেন্টিন সেন্টার খোলায় গতকাল শুক্রবার প্রতিবাদ জানান ভবনের মালিক ও বাসিন্দারা। তাঁরা ওই ভবনের সামনে দিনভর বিক্ষোভ করেন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে দুটি কোয়ারেন্টিনের দায়িত্ব গত বৃহস্পতিবার সেনাবাহিনীকে দেওয়া হয়। কেন্দ্র দুটি হলো আশকোনায় হজ ক্যাম্প ও উত্তরা ১৮ নম্বর সেক্টরে অবস্থিত দিয়াবাড়ির রাজউকের অ্যাপার্টমেন্ট প্রকল্প এলাকা। আজ দিয়াবাড়ির সেন্টারটি প্রত্যাহারের সিদ্ধান্তের বিষয়টি জানা গেল।

আবাসিক এলাকার বাসিন্দাদের দাবি ছিল, কোয়ারেন্টিন সেন্টার হলে আবাসিক এলাকার বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি বাড়বে। এ সিদ্ধান্ত প্রত্যাহার করে নিতে হবে।

কোয়ারেন্টিনের জন্য যে স্থানটি নির্ধারণ করা হয়েছিল, সেই কুঞ্জলতা ভবনের অবস্থান একদম পশ্চিমে। কুঞ্জলতার চারটি ভবনে ৮৪টি করে মোট ৩৩৬টি ফ্ল্যাট রয়েছে। গতকাল সকালে কোয়ারেন্টিনের প্রস্তুতির কাজ করতে সেনাবাহিনীর সদস্যরা ওই ভবনে যান। এই ভবনের তিন পাশের ভবনে লোকজন বসবাস করে। দিয়াবাড়িতে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের ৬ হাজার ৬০০ ফ্ল্যাট রয়েছে। এর মধ্যে বর্তমানে ৫০০ ফ্ল্যাটে প্রায় তিন হাজার লোক বসবাস করে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে রাজধানীর মিরপুরে নারী ও বন্ধ্যাত্ব রোগীদের...

গর্ভকালীন জটিলতা: ১০টা প্রশ্নের সহজ উত্তর (Q&A)

গর্ভকালীন সময়ে অনেকেই বিভিন্ন শারীরিক পরিবর্তন ও জটিলতা নিয়ে চিন্তায় থাকেন। কোনটা...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

২১ মার্চ ২০২০

দিয়াবাড়িতে কোয়ারেন্টিন সেন্টার স্থাপনের সিদ্ধান্ত প্রত্যাহার

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV