করোনা ঠেকাতে শিবচরে দোকানপাট-গণপরিবহন বন্ধ

Share

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাদারীপুরের শিবচর উপজেলায় আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে সকল বাজারের ওষুধ, কাঁচামাল ও মুদি দোকান বাদে সব ধরনের দোকানপাট ও গণপরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম।

এর আগে উপজেলা পরিষদ সভাকক্ষে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা থেকে দুই ঘণ্টাব্যাপী আলোচনা সভার আয়োজন করে শিবচর উপজেলা প্রশাসন। সভায় উপজেলাবাসীকে করোনাভাইরাস মুক্ত রাখতে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় জানানো হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে থেকে শিবচর উপজেলার বাজারগুলোর মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ব্যতীত সকল দোকান বন্ধ থাকবে। সব ধরনের গণজমায়েতের স্থান, বিয়ে, মাহফিল, রাজনৈতিক সমাবেশ, ধর্মীয় অনুষ্ঠান বন্ধ থাকবে এবং সব ধরনের গণপরিবহন, নসিমন, করিমনসহ যান চলাচল বন্ধ থাকবে।

শিবচরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সামাসুদ্দিন খান, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন খান, শিবচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সেলিম, সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. আবির হোসেন প্রমুখ।

ইউএনও আসাদুজ্জামান বলেন, ‘শিবচর উপজেলায় সদ্য বিদেশ থেকে অন্তত ছয় শ চৌষট্টি জন মানুষ এসেছে। এদের প্রত্যেকেই ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে বাধ্য করতে হবে। আপনাদের আশপাশে সদ্য বিদেশ ফেরত কোনো ব্যক্তি থাকলে উপজেলা প্রশাসন অথবা স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন নম্বরে ফোন করবেন। এ ছাড়া আমরা করোনাভাইরাস মোকাবিলায় সরকার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।’ তিনি আরও বলেন, জরুরি প্রয়োজন ছাড়া গণপরিবহন এড়িয়ে চলুন। বাসার বাইরে গেলে মাস্ক ব্যবহার করুন। নিজে সতর্ক থাকুন অপরকে সতর্ক করুন।

জানতে চাইলে মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাদারীপুরের শিবচর উপজেলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সকল বাজারের ওষুধ, কাঁচামাল, মুদি দোকান বাদে সকল দোকানপাট ও গণপরিবহন বন্ধ থাকবে। তবে লকডাউনের বিষয় এখনো আমরা কোনো নির্দেশনা পাইনি।’

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

19 March 2020

করোনা ঠেকাতে শিবচরে দোকানপাট-গণপরিবহন বন্ধ

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV