Home স্বাস্থ্য সংবাদ মধ্য আফ্রিকায় ওষুধ পাঠাবে এপেক্স ফার্মা
স্বাস্থ্য সংবাদ

মধ্য আফ্রিকায় ওষুধ পাঠাবে এপেক্স ফার্মা

Share
Share

এপেক্স ফার্মাকে ‘গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস’ (জিএমপি) সনদ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিশেষ বোর্ড ‘ডিরেক্টরেট অব ফার্মেসি অ্যান্ড মেডিসিন’। এর মাধ্যমে মধ্য আফ্রিকার ১১টি দেশে ওষুধ রপ্তানির সুযোগ পাচ্ছে দেশের ওষুধ কোম্পানিটি।

সম্প্রতি রাজধানীতে এপেক্স ফার্মার মার্কেটিং বিভাগের প্রধান মো. সায়িদ হোসেনের হাতে সনদপত্রটি তুলে দেন কঙ্গোর বাংলাদেশ কন্স্যুলেটের অনারারি কনসাল জিয়াউদ্দিন আদিল ও নাজির আলম। এপেক্স ফার্মার পরিচালক দিলিপ কাজুরী এ সময় উপস্থিত ছিলেন।

অনারারি কনসাল নাজির আলম বলেন, ‘বাংলাদেশ দীর্ঘদিন থেকেই বিশ্বের অনেক দেশে ওষুধ রপ্তানি করলেও মধ্য আফ্রিকায় সেটা সম্ভব হচ্ছিল না। কঙ্গো প্রজাতন্ত্রের ‘ডিরেক্টরেট অব ফার্মাসি অ্যান্ড মেডিসিন’-এর কাছ থেকে এপেক্স ফার্মা জিএমপি সনদপত্রটি পাওয়ায় সেই বাধা দূর হলো। এখন চাইলেই মধ্য আফ্রিকার ১১টি দেশে ওষুধ রপ্তানি করা যাবে।

Share

Don't Miss

যত বেশি পেশি, তত তরুণ মস্তিষ্ক : গবেষণায় নতুন তথ্য

বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে, শরীরে পেশির পরিমাণ বেশি এবং পেটের ভেতরের লুকানো মেদ কম থাকলে, মস্তিষ্কের জৈবিক বয়স কম হওয়ার সম্ভাবনা থাকে। নতুন...

‘প্রসবের পর ২৪ ঘণ্টাই সবচেয়ে ভয়ানক, দেশে অর্ধেক মাতৃমৃত্যু ঘটে বাড়িতে’

তিন দশকে মাতৃমৃত্যুর হার অর্ধেকে নেমেছে ঠিকই, কিন্তু গতি এখন প্রায় থেমে গেছে। দেশে প্রতি লাখে মাতৃমৃত্যু ১৩৬–এ নেমে এলেও লক্ষ্য ৭০–এ পৌঁছানোর...

Related Articles

সিইআইটিসিতে বিশ্ব গ্লুকোমা সপ্তাহ পালিত

“গ্লুকোমা চোখের এমন একটি জটিল রোগ, যাতে ধীরে ধীরে দৃষ্টি কমে যায়।...

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিএমইউতে সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

‘সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরণীরে’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব কিডনি...

কিডনি রোগ নির্ণয় সহজ হলেও চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, আলোচনা সভায় বক্তারা

বিশ্ব কিডনি দিবস ২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানীর শের-ই-বাংলা নগরস্থ...

শুধু ফেব্রুয়ারিতেই বেড়েছে ৪০ শতাংশ মশা, ভয়াবহ রূপ দিচ্ছে

রাজধানীর ড্রেনেজ ব্যবস্থার স্থবিরতা আর বর্জ্য ব্যবস্থাপনার চরম অব্যবস্থাপনা এখন কেবল নাগরিক...