চুল পড়া কমায় লাল শাক

Share

বাজারে বেশ সহজলভ্য লাল শাক। চিকিৎসকরা সবুজ শাক-সবজির পাশাপাশি এই শাকও খেতে বলেন। কেননা এই শাকে রয়েছে এমন সব প্রয়োজনীয় উপাদান যা শরীরের জন্য উপকারী। বয়স ৩০ পার হওয়ার পর মানবদেহে নানা স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। এসব থেকে দূর থাকতে সাহায্য করে লাল শাক।

দৃষ্টিশক্তি বাড়ায়
লাল শাকে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি যা চোখের রেটিনার ক্ষমতা বৃদ্ধি করে। এটি দৃষ্টি শক্তি উন্নত করতেও সাহায্য করে। যারা গ্লুকোমার সমস্যায় ভুগছেন, তারা নিয়মিত খাদ্যতালিকায় এই শাক রাখুন।

দাঁতের হলদেটে ভাব দূর করে
লাল শাকের মূল দিয়ে দাঁত মেজে নিন। এরপর লবণ পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এতে দাঁতের হলদেটে ভাব কেটে যাবে। দাঁতজনিত অন্যান্য সমস্যা থেকেও মুক্তি পাবেন এতে।

চুল পড়া কমায়
চুলের যত্নেও দারুণ উপকারী এই শাক। লাল শাক ভালো করে বেটে এর সঙ্গে এক চামচ লবণ মিশিয়ে নিন। এই পানীয় প্রতিদিন পান করলে চুল পড়ার হার কমবে।

ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে
দাঁতের সুস্থতা, হাড় গঠনে সাহায্য করে লাল শাক। এটি গর্ভবতী ও প্রসূতি নারীদের ক্যালসিয়ামের চাহিদাও পূরণ করে।

কিডনির কার্যক্ষমতা বাড়ায়
নিয়মিত লাল শাক খেলে কিডনির কার্যক্ষমতা বৃদ্ধি পায়। এটি রক্ত পরিশুদ্ধ করে। লাল শাক দেহে রক্তের পরিমাণ বাড়ায়। তাই অ্যানিমিয়াতে ভুগছেন এমন ব্যক্তিরা বেশি করে লাল শাক খাওয়া উচিত।

এছাড়া রক্তে কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে লাল শাক। নিয়মিত এই শাক খেলে হৃদরোগের ঝুঁকি কমে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

বিপাকক্রিয়া ঠিক রাখতে আপনার প্রতিদিনের জীবনযাপন কেমন হওয়া উচিত?

বিপাকক্রিয়া বা মেটাবলিজম শরীরের ভেতরের একটি চলমান প্রক্রিয়া। খাবার থেকে শক্তি তৈরি,...

নারীর নীরব ঘাতক এন্ডোমেট্রিওসিস: লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

আমাদের মেয়েদের জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম যেখানে ভ্রুন প্রতিস্থাপিত হয়ে...

17 February 2020

চুল পড়া কমায় লাল শাক

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV