নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

করোনা মোকাবিলায় প্রস্তুত ঢাকার পৃথক হাসপাতাল

Share

করোনা সংক্রমণ মোকাবিলায় রাজধানীর হাসপাতালগুলোতে পর্যাপ্ত প্রস্তুতি নেয়া হচ্ছে। কেবল করোনায় আক্রান্তদের জন্য একটি সম্পূর্ণ হাসপাতাল প্রস্তুত রাখার পাশাপাশি বিশেষ ওয়ার্ড স্থাপন করা হয়েছে বেশ কয়েকটি হাসপাতালে।

সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বিশেষজ্ঞরা এখনই মডেল আইসোলেশন কক্ষ নির্মাণের তাগিদ দিচ্ছেন। শুধু ওয়ার্ড নির্ভর প্রস্তুতি থাকলে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ারও আশঙ্কা করছেন তারা।

করোনা নিয়ে বিশ্বব্যাপী আতঙ্ক বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিনিয়তই নিজেদের প্রস্তুতি বাড়াচ্ছে বাংলাদেশ। এরইমধ্যে প্রায় ৩০টি দেশ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সিঙ্গাপুরে ৫ জন বাংলাদেশি আক্রান্ত হওয়ার পর আশঙ্কা যেন পিছু ছাড়ছে না বাংলাদেশের।

রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে খোলা হয়েছে ১৫ শয্যার করোনা ওয়ার্ড। সম্ভাব্য রোগীদের সেবার জন্য প্রশিক্ষণের পাশাপাশি প্রতিদিনই কোনো না কোনো অনুষঙ্গ যোগ হচ্ছে ওয়ার্ডে।চিকিৎসকরা বলেন, যে কোনো মুহূর্তই যে কোনো রোগীর সন্ধান পেলেই আমরা প্রস্তুত আছি।

আগের রোগীদের সরিয়ে ১০০ শয্যার কুয়েত মৈত্রী হাসপাতাল উন্নীত করা হয়েছে ২শ’ শয্যায়। ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও আইসিইউর বেড ও ডায়ালাইসিস ইউনিট দ্রুত স্থাপনের কথা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

তবে ওয়ার্ডের পাশাপাশি নিশ্চিত রোগীর জন্য এখনই আন্তর্জাতিক মানের সম্পূর্ণ পৃথক কক্ষ তৈরির আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

তারা বলেন, প্রতিটা রোগীর জন্য আলাদা আলাদা রুম তৈরি করা দরকার। রুমগুলো থেকে যে বাতাস বের হবে সেটাও জীবাণু মুক্ত হতে হবে।

প্রয়োজন অনুযায়ী সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে দাবি আইইডিসিআর এর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, পুরুষ ও নারীদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে।

ভাইরাস জাতীয় রোগের সংক্রমণ এড়াতে এখন থেকেই দেশের প্রতিটি হাসপাতালে অন্তত একটি করে আইসোলেশন বেড স্থাপনের পরামর্শ বিশ্লেষকদের।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

17 February 2020

করোনা মোকাবিলায় প্রস্তুত ঢাকার পৃথক হাসপাতাল

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV