জেনে রাখুন, সুস্থ থাকুন

শিশু বুকের দুধ খায়, এ অবস্থায় পিল খাওয়া যাবে?

Share
Share

কনডম ছাড়াও জন্ম নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ উপায় হলো জন্মনিয়ন্ত্রণ পিল। বাধাহীনভাবে যৌন মিলন করার জন্য অনেক নারীই জন্মনিয়ন্ত্রণ পিল বা খাবার বড়ি ব্যবহার করে থাকেন। জন্মনিয়ন্ত্রণ পিল ব্যবহার করলে অবাঞ্চিত প্রেগন্যান্সির সম্ভাবনা কমে যায়। অরক্ষিত যৌন মিলনের পর ডাক্তারের পরামর্শ ছাড়া ইমার্জেন্সি পিল খান অনেক নারীরা।

তবে এই পিল বা বড়ি সম্পর্কে স্পষ্ট ধারণা অনেকেরই নেই। এই পিলের সাইড ইফেক্ট বা অপকারী দিকই বেশি। মাসে ১ বারের বেশি বা ঘনঘন ইমার্জেন্সি পিল খাওয়া উচিত নয়। যেসব মায়েরা বাচ্চাকে বুকের দুধ পান করান তাদের ক্ষেত্রে এই পিলের পার্শ্বপ্রতিক্রিয়া বেশি দেখা দিতে পারে। সাধারণত এই পিল গুলো খেলে বুকের দুধের পরিমান কমে যায়। তবে বাচ্চা বুকের দুধ খেলে কোনো সমস্যা হবে না।

তাহলে করণীয় কি? ব্রেস্ট ফিডিং চলাকালে বেশীর ভাগ মহিলাদের পিরিয়ড হয় না, যা গর্ভনিরোধক পদ্ধতি হিসেবে বিবেচনা করা যেতে পারে। তবুও এটাকে শতকরা ১০০ ভাগ নিরাপদ মনে করা যাবে না, কেননা পিরিয়ডের দুই সপ্তাহ আগে একজন মহিলা ovulate করতে পারে। এটাও জানা জরুরী যে ব্রেস্ট ফিডিং শুধুমাত্র তখনই গর্ভনিরোধক হিসেবে কাজ যখন-

  • শিশু সম্পূর্ণভাবে ব্রেস্ট ফিডিং এর উপর নির্ভরশীল (ফরমুলা এবংসলিড ফুড না)
  • শিশুর বয়স ছয় মাসের কম থাকলে।
  • মায়ের যখন পিরিয়ড বন্ধ থাকে এই সময় কনডম গর্ভনিরোধক হিসেবে ব্যাবহার করার পরামর্শ দেয়া হয়ে থাকে। কেননা এসময় পিল সেবনে বুকের দুধ কিছুটা কমে যায়।

তবে, যে কোন গর্ভনিরোধক শুরু করার আগে কোনটি আপনার জন্য প্রযোজ্য তা জেনে নেয়ার জন্য একজন গাইনী ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

ঘুমের সমস্যা: ম্যাগনেসিয়াম ঘাটতি কি আসল কারণ?

বর্তমান ব্যস্ত জীবনে ঘুমের সমস্যা অনেকের কাছেই খুব সাধারণ একটি বিষয় হয়ে...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক...

নারীর নীরব ঘাতক এন্ডোমেট্রিওসিস: লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

আমাদের মেয়েদের জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম যেখানে ভ্রুন প্রতিস্থাপিত হয়ে...

নারীর যোনিপথে শুষ্কতা: নীরব কিন্তু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা

যোনিপথের শুষ্কতা (Vaginal Dryness) নারীদের একটি সাধারণ কিন্তু প্রায়ই উপেক্ষিত স্বাস্থ্যসমস্যা। এটি...

খাদ্য নিওফোবিয়া: নতুন খাবারের ভয়ে পুষ্টিহীনতার ঝুঁকি

খাদ্য নিওফোবিয়া (Food Neophobia) হলো নতুন বা অপরিচিত খাবার খেতে ভয় পাওয়া,...

নিম্ন রক্তচাপের রোগীদের রোজায় যে সতর্কতা জরুরি

যাদের লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য দীর্ঘ...

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই...

২৩ জানুয়ারি ২০২০

শিশু বুকের দুধ খায়, এ অবস্থায় পিল খাওয়া যাবে?

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV