কতটুকু চিনি খাওয়া ঠিক?

Share

মাত্রাতিরিক্ত চিনি খাওয়া যে শরীরের পক্ষে ক্ষতিকারক, সেটা এখন কমবেশি সবাই জানেন। কিন্তু চিনির বিকল্প কিছু বেছে নিতে গিয়ে অনেকেই ঝামেলায় পড়ছেন।

অনেকেই চিনির পরিবর্তে এখন সুগার ফ্রি, মধু, রিফাইন্ড সুগার ইত্যাদি খেয়ে থাকেন। তবে চিনির বিকল্প হিসেবে এ গুলো খেলেও ক্যালরির পরিমাণ একই থাকে। সে ক্ষেত্রে শরীরে সুগার গ্রহণ কমাতে হলে মিষ্টি জাতীয় খাবার খাওয়া কমিয়ে ফেলতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-এর প্রতিবেদন অনুযায়ী, শরীরের গঠন অনুযায়ী একজন সুস্থ পূর্ণবয়স্ক পুরুষ দিনে ৮ চামচ চিনি খেতে পারে। আর নারীরা দিনে ৬ চামচ চিনি খেতে পারেন। তবে পুরুষ এবং নারীর উভয়ের ক্ষেত্রেই শরীরের ওজন যথাযথ থাকলেই এ পরিমাণ চিনি খাওয়া যায়। দেহের ওজন অতিরিক্ত হলে এ পরিমাণ চিনি খাওয়া যায় না।

অনেকের ধারণা, চিনি খেলেই ডায়াবেটিস হয়। এটি ঠিক নয়। তবে ডায়াবেটিস ধরা পড়লে সাধারণত চিনি খাওয়ায় নিয়ন্ত্রণ আনার পরামর্শ দেন চিকিৎসকেরা। আবার যারা অতিরিক্ত চিনি খান, তাদের শরীরে ফ্যাট জমে ভবিষ্যতে ডায়াবেটিস হবার সম্ভাবনা থাকে।

বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসকের পরামর্শ ছাড়া চিনি খাওয়া একেবারে বন্ধ করে দেয়া অথবা রাতারাতি খুব কমিয়ে দেয়া ঠিক নয়। কারণ দেহে শর্করার মাত্রা কমে গেলে তা প্রাণঘাতীও হতে পারে। তাই চিনি খাওয়ার পরিমাণ কমাতে চাইলে তা ধীরে ধীরে করতে হবে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

শুধু হাঁটলেই হবে না, সঠিকভাবে হাঁটাও জরুরি

ওজন কমানোর অন্যতম সহজ ও কার্যকর উপায় হলো নিয়মিত হাঁটা। এটি ক্যালোরি...

শিশুর পুষ্টি শিক্ষা: শুধু বই নয়, রান্নাঘরও হোক শ্রেণিকক্ষ

শিশুকে স্বাস্থ্যকর খাবার সম্পর্কে শেখানোর প্রচলিত পদ্ধতিতে ‘কী খেতে হবে’ এই প্রশ্নটিই...

বিপাকক্রিয়া ঠিক রাখতে আপনার প্রতিদিনের জীবনযাপন কেমন হওয়া উচিত?

বিপাকক্রিয়া বা মেটাবলিজম শরীরের ভেতরের একটি চলমান প্রক্রিয়া। খাবার থেকে শক্তি তৈরি,...

20 January 2020

কতটুকু চিনি খাওয়া ঠিক?

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV