জেনে রাখুন, সুস্থ থাকুন

হাতে পায়ে জ্বালাপোড়া

Share
Share

হাতে পায়ে জ্বালাপোড়ার অনুভূতি বেশ অস্বস্তিকর। চিকিৎবিজ্ঞানের ভাষায় যাকে আমরা পেরিফেরাল নিউরোপ্যাথি বলে থাকি। হাতের চেয়ে পায়ে এই জ্বালাপোড়ার অনুভূতি বেশি হয়ে থাকে। জ্বালাপোড়ার পাশাপাশি সুঁই এর খোঁচার মতো ও ভার ভার অনুভূতি হওয়া এমনকি অবশ পর্যন্ত লাগতে পারে। বিভিন্ন কারণে এই সমস্যাগুলো হতে পারে।

সাধারণত দীর্ঘদিন অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের জন্য হাত ও পায়ের স্নায়ুগুলো ক্ষতিগ্রস্ত হয়। ফলে নিউরোপ্যাথি তৈরি হতে পারে। এছাড়া বিভিন্ন ভিটামিন যেমন: ভিটামিন বি ১, বি ৬ এবং বি ১২ এর অভাবেও নিউরোপ্যাথি হতে পারে। অনেক সময় হাত ও পায়ে রক্ত চলাচল ব্যাহত হলেও জ্বালাপোড়া হতে পারে। এছাড়া দুঃশ্চিন্তা, মানসিক চাপ, মহিলাদের ক্ষেত্রে মেনোপজ, পায়ে ফাংগাল ইনফেকশন ইত্যাদি কারণসমূহ অন্যতম।

যে কোনো কারণেই জ্বালাপোড়া হোক না কেন অবহেলা না করে চিকিৎকের পরামর্শ নেওয়া প্রয়োজন। প্রাথমিক অবস্থা থেকে পেরিফেরাল নিউরোপ্যাথির চিকিৎসা শুরু করলে ক্ষতিকর প্রভাবগুলো এড়ানো সম্ভব।

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

চিকিৎসকদের সততা ও দায়বদ্ধতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান ড্যাব মহাসচিবের

চিকিৎসা খাতে দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে চিকিৎসকদের সততা ও দায়বদ্ধতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব...

স্বাস্থ্যের নতুন ডিজি অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভারপ্রাপ্ত মহাপরিচালক (ডিজি) হিসেবে ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

Related Articles

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক...

নারীর নীরব ঘাতক এন্ডোমেট্রিওসিস: লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

আমাদের মেয়েদের জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম যেখানে ভ্রুন প্রতিস্থাপিত হয়ে...

নারীর যোনিপথে শুষ্কতা: নীরব কিন্তু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা

যোনিপথের শুষ্কতা (Vaginal Dryness) নারীদের একটি সাধারণ কিন্তু প্রায়ই উপেক্ষিত স্বাস্থ্যসমস্যা। এটি...

খাদ্য নিওফোবিয়া: নতুন খাবারের ভয়ে পুষ্টিহীনতার ঝুঁকি

খাদ্য নিওফোবিয়া (Food Neophobia) হলো নতুন বা অপরিচিত খাবার খেতে ভয় পাওয়া,...

নিম্ন রক্তচাপের রোগীদের রোজায় যে সতর্কতা জরুরি

যাদের লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য দীর্ঘ...

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই...

শিশুদের জন্য লবণ যতটুকু দরকার

অতিরিক্ত লবণ শিশুর বৃদ্ধিতে বাধা প্রদানের পাশাপাশি অল্প বয়সে রক্তচাপের ঝুঁকিতে ফেলতে...