ঝাল মরিচ খাওয়ার উপকারিতা

Share

মরিচ বা কাঁচা লঙ্কা মসলা হিসেবে ঝাল স্বাদের জন্য রান্নায় ব্যবহার করা হলেও এর রয়েছে অনেক উপকারিতা। এটি ঔষধি হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে।

কাঁচা মরিচ খেলে অনেক স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়-

১. হজমে সহায়ক: কাঁচা মরিচে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অন্যান্য কেমিক্যাল যা হজমশক্তি বাড়ায়। পেটের সমস্যা দূর করে, গ্যাসের যন্ত্রণা কমায় এবং ডায়রিয়া থেকে মুক্তি দেয় এবং প্রাকৃতিকভাবে পেট মোচড়ানো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

২. হার্টের সুস্থতায়: এটি হার্টের রোগ প্রতিরোধে সহায়তা করে। রক্তে কোলেস্টরলের মাত্রা কমায়। এটি রক্ত প্রবাহ স্বাভাবিক রাখতে সহায়তা করে।

৩. হাড়ের জোড়ায় ব্যথা থেকে মুক্তি: মরিচে রয়েছে এমন শক্তিশালী উপাদান যা হাড়ের জোড়ায় ব্যথানাশকে সহায়তা করে।

৪. হজমক্রিয়ার উন্নতি ঘটায়: ঝাল মরিচ শরীরে তাপ উৎপন্ন করে হজমক্রিয়ার উন্নতি ঘটায়। এটি শক্তি ব্যবহার করে এবং অতিরিক্ত ক্যালরি পোড়ায়। সকালের নাশতায় ঝাল মরিচ খেলে সারা দিন ক্ষুধা নিয়ন্ত্রণে থাকে। ফলে ওজন কমাতে সহায়ক হয়।

৫. ক্যানসারের ঝুঁকি কমায়: ঝাল মরিচে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি প্রদাহ উপাদান। গবেষণায় দেখা গেছে, এই উপাদানগুলো ক্যানসার প্রতিরোধে সহায়ক। এটি প্রোস্টেট ক্যানসারের কোষ বাড়তে দেয় না।

এছাড়া্ও এটি ব্রেস্ট, অগ্ন্যাশয় ও মূত্রথলিতে ক্যানসার প্রতিরোধ করতে সহায়তা করে।

৬. ঠান্ডা, কাশি প্রতিরোধে: ঝাল মরিচে রয়েছে প্রচুর বেটা ক্যারোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা রোগপ্রতিরোধ সিস্টেমকে ঠিক রাখে এবং ঠান্ডা কাশি ও ঠান্ডাজনিত ফ্লু থেকে মুক্তি পেতে সহায়তা করে।

৭. নিশ্বাসের দুর্গন্ধ প্রতিরোধে: ঝাল মরিচ খেলে নিশ্বাসের দুর্গন্ধ কমাতে সহায়তা করে।

৮. অ্যালার্জি প্রতিরোধে: ঝাল মরিচে থাকা অ্যান্টি-প্রদাহ উপাদান অ্যালার্জি প্রতিরোধ করে এবং অ্যালার্জির উপসর্গ প্রতিরোধে সহায়তা করে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার চেয়েও বড় সংকট বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহার ও অব্যবস্থাপনা। আমাদের যা...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করেছে। ডেনমার্কের ওষুধ কোম্পানি নভো নরডিস্কের সঙ্গে...

Related Articles

ইমোশনাল স্ট্রেস প্রতিরোধে খাদ্যাভ্যাস ও ব্যায়াম

দিনের শুরুটা হয় ব্যস্ততা দিয়ে। অফিস, পড়াশোনা, সংসার, অর্থনৈতিক চাপ, সম্পর্কের টানাপোড়েন...

শুধু হাঁটলেই হবে না, সঠিকভাবে হাঁটাও জরুরি

ওজন কমানোর অন্যতম সহজ ও কার্যকর উপায় হলো নিয়মিত হাঁটা। এটি ক্যালোরি...

শিশুর পুষ্টি শিক্ষা: শুধু বই নয়, রান্নাঘরও হোক শ্রেণিকক্ষ

শিশুকে স্বাস্থ্যকর খাবার সম্পর্কে শেখানোর প্রচলিত পদ্ধতিতে ‘কী খেতে হবে’ এই প্রশ্নটিই...

বিপাকক্রিয়া ঠিক রাখতে আপনার প্রতিদিনের জীবনযাপন কেমন হওয়া উচিত?

বিপাকক্রিয়া বা মেটাবলিজম শরীরের ভেতরের একটি চলমান প্রক্রিয়া। খাবার থেকে শক্তি তৈরি,...

09 January 2020

ঝাল মরিচ খাওয়ার উপকারিতা

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV