জেনে রাখুন, সুস্থ থাকুনটিপস & ট্রিকস

আদা খেয়ে সকাল শুরু করলে সারবে অনেক রোগ

Share

শুধু রান্নাই সুস্বাদু করে না অনেক রোগ সারাতেও পটু আদা। নিয়মিত আদা খেলে খুসখুসে কাশি কমে, জ্বর সারায় এবং খাবার হজম হয় দ্রুত। এছাড়া্ও শরীর রাখে উষ্ণ। তাই দেরি না করে আদা খেয়েই শুরু হোক শীতের সকাল।

১. শীতেই সর্দি-কাশি-জ্বর-ব্যথা-সংক্রমণ হয় বেশি। এর থেকে রেহাই দেবে আদা। রোজ সকালে আদা চায়ে চুমুক দিন, সব সমস্যা পালাবে। একই সঙ্গে শরীরের ব্যথাও কমায় এই উপাদান।

২. শীত পড়লেই অনেকের গলা খুসখুস, নাক বন্ধ, তারা জিভের তলায় বা গালে রেখে দিন আদার টুকরো। আদার ঝাঁঝাঁলো রস গলায় গেলেই আরাম পাবেন।

৩. রক্তের যাবতীয় সমস্যা কমাতে সহায়তা করে আদার রস। শীতে অনেকেরই তাপমাত্রা কমে রক্ত সঞ্চালন ভালো হয় না। এতে বাতের ব্যথা বাড়ে। এসব সমস্যা কমাতে তাই রোজ উষ্ণ পানীয়ে মিশিয়ে নিন আদা। কাঁচা আদা খেলেও একই উপকার পাবেন।

৪. শরীরের তাপমাত্রা ধরে রাখতে সাহায্য করে আদা। তাই শরীর উষ্ণ রাখতে নিয়মিত আদা চা বা টুকরো আদা চিবিয়ে খান। হজমও হবে দ্রুত।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

নারীর নীরব ঘাতক এন্ডোমেট্রিওসিস: লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

আমাদের মেয়েদের জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম যেখানে ভ্রুন প্রতিস্থাপিত হয়ে...

নিম্ন রক্তচাপের রোগীদের রোজায় যে সতর্কতা জরুরি

যাদের লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য দীর্ঘ...

09 January 2020

আদা খেয়ে সকাল শুরু করলে সারবে অনেক রোগ

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV