জেনে রাখুন, সুস্থ থাকুননির্বাচিত

সেলুনের ম্যাসাজ ডেকে আনতে পারে মৃত্যুুও!

Share
Share

সেলুনে গিয়ে অনেকেই শরীর ম্যাসাজ করাতে পছন্দ করেন। আর ম্যাসাজ করাতে গেলে মাথা ও ঘাড় ম্যাসাজ তো থাকেই। কিন্তু এই ম্যাসাজ করাতে গিয়ে ভয়ঙ্কর বিপদ হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। স্ট্রোকে মৃত্যুর কারণের তালিকায়ও উঠে এসেছে ঘাড় ম্যাসাজ।

সম্প্রতি দক্ষিণ কলকাতার এক সেলুনে গিয়েছিলেন সুজন সোম (পরিবর্তিত নাম) নামের এক ব্যক্তি। বাড়ি ফিরতে না ফিরতেই সুজনের কথা আটকে যেতে থাকে। মাথায় তীব্র যন্ত্রণা নিয়ে ছুটে যান হাসপাতালে। ধরা পড়ে, স্ট্রোকের শিকার হয়েছেন তিনি! সামান্য আরাম দেওয়ার ম্যাসাজে এ ঘটনা ঘটেছে তার। নামমাত্র খরচে চুল ছাঁটার পর নাপিতের অভ্যস্ত হাতের ম্যাসাজই ডেকে এনেছে চূড়ান্ত বিপদ!

ভারতের স্নায়ুরোগ বিশেষজ্ঞ সমর চৌধুরী বলেন, ‘আসলে এই ধরনের ম্যাসাজ যারা সেলুনে করে থাকেন, তারা অনেকেই খুব একটা অভিজ্ঞ নন। মানুষের শরীর, সেখানকার শিরা-ধমনী এগুলো সম্পর্কে তাদের ধারণাও খুব স্বাভাবিকভাবেই কম। তাই এই ধরনের ম্যাসাজে ঝুঁকি তো থাকেই। অনেক সময় অনভিজ্ঞ হাতে মস্তিষ্কের ভুল জায়গায় হঠাৎ চাপ পড়ায় মাথা এ দিক ও দিক করতে গিয়ে মস্তিষ্কে রক্ত সরবরাহকারী প্রধান ধমনীটি ছিঁড়ে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। কখনও বা কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যেতে পারে রক্তসংবহন। স্নায়ুর রোগ তো হতেই পারে, এমনকি সমস্যা গড়াতে পারে স্ট্রোক পর্যন্ত। সাধারণত যে সব কারণে স্ট্রোক হয়, আজকাল সে সবের তালিকায় উঠে এসেছে এই ভুল ম্যাসাজের দিকটিও।’

বেঙ্গালুরু স্ট্রোক সাপোর্ট গ্রুপের অন্যতম সদস্য ও স্নায়ুবিশেষজ্ঞ বিক্রম হুডেড বলেন, মধ্য বয়সে স্নায়ুর রোগ ডেকে এনেছেন বা স্ট্রোকের শিকার হয়েছেন এমন অনেকের জীবনযাপন খতিয়ে দেখা গিয়েছে, তাদের বেশির ভাগেরই এমন ম্যাসাজ নেওয়ার অভ্যাস ছিল। সেখান থেকেই বেখাপ্পাভাবে কোনও একটা আঘাত ক্ষতি করেছে মস্তিষ্কের। কারও বা ঘাড়ের শিরা ছিঁড়ে মৃত্যুও হয়েছে।’

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে বলেন, ‘আমাদের পরিবারে সবাই আগে মারা গেছে, তাই আমারও তাড়াতাড়ি যাওয়ার...

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিএমইউতে সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

‘সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরণীরে’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব কিডনি দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীতে কিডনি রোগ সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার অনুষ্ঠিত...

Related Articles

গর্ভকালীন জটিলতা: ১০টা প্রশ্নের সহজ উত্তর (Q&A)

গর্ভকালীন সময়ে অনেকেই বিভিন্ন শারীরিক পরিবর্তন ও জটিলতা নিয়ে চিন্তায় থাকেন। কোনটা...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

ঘুমের সমস্যা: ম্যাগনেসিয়াম ঘাটতি কি আসল কারণ?

বর্তমান ব্যস্ত জীবনে ঘুমের সমস্যা অনেকের কাছেই খুব সাধারণ একটি বিষয় হয়ে...

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক...

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

প্রতিদিনই বাড়ছে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ...