জেনে রাখুন, সুস্থ থাকুননির্বাচিত

শীতে ত্বক প্রাণবন্ত ও উজ্জ্বল রাখার উপায়

Share

শীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ত্বক। এ সময়ে স্বাভাবিক আর্দ্রতা হারিয়ে রুক্ষ হয়ে যায় ত্বক। টান টান ভাব থাকে মুখের ত্বকেও। যার কারণে ত্বকের উজ্জ্বলতা ধরে রাখাটাই বেশ কষ্টকর হয়ে পড়ে।

তবে ঘরোয়া ফেসিয়াল সিরামের মাধ্যমে ত্বকের উজ্ব্বলতা ধরে রাখা সম্ভব। এই ফেসিয়াল সিরাম ত্বকের ত্রুটি সারিয়ে মুখকে কোমল ও প্রাণবন্ত করে তুলতে সক্ষম।

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে পার্লারে যাওয়ার প্রযোজন নেই। গলায় ও মুখে নিয়মিত ফেসিয়াল সিরাম সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে পারলে ত্বকের উজ্জ্বলতা এমনিতেই বাড়বে।

আসুন জেনে নেওয়া যাক কী ভাবে ঘরে বসে বানিয়ে নেবেন ফেসিয়াল সিরাম…

ফেসিয়াল সিরাম তৈরির উপকরণ:

আধা চামচ গ্লিসারিন, ৩ চামচ অ্যালোভেরা জেল, ৩টি ভিটামিন-ই ক্যাপসুল, ১ চামচ গোলাপ জল, ২ চামচ আমন্ড তেল, রুক্ষ ত্বকের জন্য ১ চামচ নারিকেল তেল (নাও দিতে পারেন)। এই ছয়টি উপকরণ নিয়ে প্রস্তুত করুন ফেসিয়াল সিরাম।

ফেসিয়াল সিরাম তৈরির পদ্ধতি:

অ্যালোভেরা জেল, গ্লিসারিন, ১ চা চামচ গোলাপ জল, ভিটামিন ই ক্যাপসুল এবং ২ চামচ আমন্ড তেল একটি পাত্রে নিয়ে ভালভাবে মিশিয়ে একটা পরিষ্কার কৌটায় রেখে দিন। যদি আপনার ত্বক রুক্ষ হয়, তাহলে এই সিরামে বাকি সব উপকরণের সঙ্গে ১ চামচ নারিকেল তেল মিশিয়ে নিতে পারেন।

এবার এই সিরাম দিনে বা রাতে ব্যবহার করুন। এই ফেসিয়াল সিরামে কোন ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা হয়নি বলে এটি ত্বকের জন্য পার্শ্বপ্রতিক্রিয়াহীন এবং নিরাপদ। আবার বাজারের সিরামের তুলনায় অনেক সাশ্রয়ীও।পুরো শীতের মওসুমে এই ফেসিয়াল সিরামটি ব্যবহার করুন নিশ্চিন্তে। এর ফলাফল দেখে নিজেই আশ্চর্য্য হয়ে যাবেন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

07 November 2019

শীতে ত্বক প্রাণবন্ত ও উজ্জ্বল রাখার উপায়

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV