জেনে রাখুন, সুস্থ থাকুননির্বাচিত

শীতে ঘরেই বানিয়ে নিন ফেসিয়াল সিরাম

Share

মুখের সৌন্দর্য ধরে রাখতে নিয়মিত মুখের ত্বকের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন। বেশির ভাগ মানুষই সবচেয়ে বেশি সচেতন নিজের মুখ নিয়ে। মুখের সৌন্দর্য ধরে রাখতে পারলেই বয়স থমকে যেতে পারে আপনার কাছে! তবে মুখের ত্বকে কোনও কিছু মাখার আগে একটু সতর্ক হওয়া প্রয়োজন।

কারণ ত্বকের প্রকৃতি না বুঝে মুখের ত্বকে কিছু প্রয়োগ করলে উপকারের চেয়ে ক্ষতির আশঙ্কাই বেশি। ত্বকের স্বাভাবিক জেল্লা বাড়াতে সবচেয়ে কার্যকর হল ফেসিয়াল সিরাম। ফেসিয়াল সিরাম ত্বকের ত্রুটিগুলো সারিয়ে তুলে মুখকে কোমল, প্রাণবন্ত করে তুলবে।

নিয়মিত মুখে আর গলায় ফেসিয়াল সিরাম সঠিক মাত্রায় এবং সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে পারলে বাড়বে ত্বকের জেল্লা। এর জন্য পার্লালে যাওয়ার কোনও প্রয়োজন নেই। বাড়িতেই বানিয়ে ফেলুন ফেসিয়াল সিরাম আর প্রাকৃতিক উপায়ে পেয়ে যান প্রাণবন্ত, জেল্লাদার লুক।

আসুন জেনে নেওয়া যাক কী ভাবে ঘরেই বানিয়ে নেবেন ফেসিয়াল সিরাম…

ফেসিয়াল সিরাম তৈরির উপকরণ:

১) আধা চামচ গ্লিসারিন,

২) ৩ চামচ অ্যালোভেরা জেল,

৩) ৩টি ভিটামিন-ই ক্যাপসুল,

৪) ১ চামচ গোলাপ জল,

৫) ২ চামচ আমন্ড তেল (Almond Oil),

৬) রুক্ষ ত্বকের জন্য ১ চামচ নারকেল তেল (না-ও দিতে পারেন)।

ফেসিয়াল সিরাম তৈরির পদ্ধতি:

অ্যালোভেরা জেল, গ্লিসারিন, ১ চা চামচ গোলাপ জল, ভিটামিন ই ক্যাপসুল এবং ২ চামচ আমন্ড তেল একটি পাত্রে নিয়ে ভাল ভাবে মিশিয়ে একটা পরিষ্কার কৌটোয় রেখে দিন। যদি আপনার ত্বক রুক্ষ হয়, তাহলে এই সিরামে বাকি সব উপকরণের সঙ্গে ১ চামচ নারকেল তেল মিশিয়ে নিতে পারেন।

এই সিরাম দিনে বা রাতে ব্যবহার করতে পারেন। এই ফেসিয়াল সিরামে কোনও ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার করা হয়নি বলে এটি ত্বকের জন্য নিরাপদ এবং বাজারে উপলব্ধ যে কোনও সিরামের তুলনায় অনেক সাশ্রয়ী। ভিটামিন ই ক্যাপসুল ত্বকের প্রয়োজনীয় পুষ্টি যোগাতে সাহায্য করে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হয়েছেন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম। সোমবার (৩০ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের...

রাজধানীর ‘ডক্টরস কেয়ার’ হাসপাতাল সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

রাজধানীর শ্যামলী ও কলেজ গেট এলাকায় অবস্থিত ‘ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক’ অবিলম্বে সিলগালা করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার...

Related Articles

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিয়ে এআই সমন্বিত গবেষণা কার্যক্রমের উদ্বোধন

দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা অবকাঠামোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি অন্তর্ভুক্ত করার লক্ষ্যে “বাংলাদেশে...

রাজধানীতে ৫ দিনব্যাপী ঠোঁট-তালুকাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার শুরু

রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বিশেষ চিকিৎসা ক্যাম্প। ‘নতুন...

কার্ডিয়াক স্টেন্টের দাম কমাল সরকার, নতুন মূল্যতালিকা প্রকাশ

সংশোধিত মূল্যতালিকায় দেখা গেছে, বহুল ব্যবহৃত কয়েক ধরনের স্টেন্টের দাম প্রায় ৩...

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে রাজধানীর মিরপুরে নারী ও বন্ধ্যাত্ব রোগীদের...

ঔষধ প্রশাসনের অনুমতি ছাড়া সাপ্লিমেন্ট পণ্য আমদানির এলসি না খোলার নির্দেশ

ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমতি ছাড়া কোনো প্রতিষ্ঠানের সাপ্লিমেন্ট জাতীয় পণ্য আমদানির ক্ষেত্রে...

07 November 2019

শীতে ঘরেই বানিয়ে নিন ফেসিয়াল সিরাম

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV