জেনে রাখুন, সুস্থ থাকুননির্বাচিত

প্রেসার কুকারে যেসব খাবার রান্না উচিৎ নয়

Share

প্রেসার কুকারে রান্নার সময় খেয়াল রাখা জরুরি যে বিষয়টা সেটি হলো এটির ঢাকনা ঠিকভাবে আটকানো হয়েছে কিনা। এছাড়াও অনেকেই রান্না শেষে প্রেসার কুকারে বাষ্প থাকা অবস্থায়ই ঢাকনা খোলার চেষ্টা করেন। যা ঠিক নয়।

কারণ এর ফলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। ভেতরের বাষ্প পুরোপুরি বের হলে তবেই প্রেসারের কুকারের ঢাকনা খুলবেন। ডাল বা এমন যে খাবারগুলো উপচে ওঠে বেশি, সেগুলো প্রেসার কুকারে রান্না করতে হলে অল্প পরিমাণে করুন। পরিমাণ বেশি হলে দুর্ঘটনা ঘটতে পারে।

এছাড়াও প্রেসার কুকারে যে খাবার রান্না করা থেকে বিরত থাকা উচিত সেগুলো নিচে দেওয়া হলো।

মাছ:

মাছ এমন একটি খাবার যা রান্না করতে খুব বেশি সময় লাগে না। এটি অতিরিক্ত রান্না করলে পুষ্টিগুণ নষ্ট হয়। আবার বেশি সময় ধরে মাছ রান্না করা হলে তা সহজেই ভেঙে যায়। তাতে তরকারি দেখতে খারাপ লাগে আর স্বাদ তো নষ্ট হয়ই। তাই প্রেসার কুকারে মাছ রান্না না করাই ভালো।

সবজি ও ফল:

ফল কিংবা যেকোনো ধরনের শাক-সবজি বেশি রান্না করলে পুষ্টিগুণ পুরোপুরি চলে যায়। প্রেসার কুকারে এসব রান্না করলে এর ভিটামিন, মিনারেলসহ অন্যান্য পুষ্টি উপাদান একেবারেই নষ্ট হয়ে যায়। তাই এ ধরনের খাবার কখনো প্রেসার কুকারে রান্না করবেন না।

দুধ:

দুধ ফুটতে শুরু করলেই উপচে ওঠে। তাই প্রেসার কুকারে দুধ বা দুধ দিয়ে কোনো খাবার যেমন পায়েশ বা ফিরনি রান্না করতে নিলে তা আটকে গিয়ে প্রেসার কুকার ব্লাস্ট হতে পারে। তাই বড় দুর্ঘটনা এড়াতে প্রেসার কুকারে দুধ বা দুধ দিয়ে কোনো খাবার রান্না করতে যাবেন না।

ডিম সেদ্ধ:

ডিম সেদ্ধ করতে চাইলে বা রান্না করতে চাইলে সাধারণ হাঁড়িতেই করে নিন। কারণ ডিম প্রেসার কুকারে সেদ্ধ করতে চাইলে বড় মাপের দুর্ঘটনার আশঙ্কা থাকে। তাই ভুলেও কখনো প্রেসার কুকারে ডিম সেদ্ধ করতে যাবেন না।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকায় বাড়ছে গরম, তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রি

ঢাকায় গরমের তীব্রতা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নগরজীবনে বেড়েছে অস্বস্তি। আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির...

নারীর যোনিপথে শুষ্কতা: নীরব কিন্তু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা

যোনিপথের শুষ্কতা (Vaginal Dryness) নারীদের একটি সাধারণ কিন্তু প্রায়ই উপেক্ষিত স্বাস্থ্যসমস্যা। এটি শুধু যৌনজীবনে অস্বস্তি সৃষ্টি করে না, বরং দৈনন্দিন জীবনেও জ্বালাপোড়া, চুলকানি...

Related Articles

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিয়ে এআই সমন্বিত গবেষণা কার্যক্রমের উদ্বোধন

দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা অবকাঠামোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি অন্তর্ভুক্ত করার লক্ষ্যে “বাংলাদেশে...

রাজধানীতে ৫ দিনব্যাপী ঠোঁট-তালুকাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার শুরু

রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বিশেষ চিকিৎসা ক্যাম্প। ‘নতুন...

কার্ডিয়াক স্টেন্টের দাম কমাল সরকার, নতুন মূল্যতালিকা প্রকাশ

সংশোধিত মূল্যতালিকায় দেখা গেছে, বহুল ব্যবহৃত কয়েক ধরনের স্টেন্টের দাম প্রায় ৩...

07 November 2019

প্রেসার কুকারে যেসব খাবার রান্না উচিৎ নয়

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV