জেনে রাখুন, সুস্থ থাকুননির্বাচিত

যে খাবারগুলো একসাথে খেলে বিপদে পড়তে পারেন!

Share

অনেকেই না জেনে একসঙ্গে এমন অনেক খাবার খান যা খেলে শরীরে বিষক্রিয়ার সৃষ্টি হয়। বিশেষজ্ঞদের মতে, কিছু কিছু খাবার আছে যে গুলো একসঙ্গে খেলে মারাত্মক অসুখের পাশাপাশি মৃত্যু পর্যন্ত হতে পারে।

অনেকেই সকালের নাস্তায় দুধের সঙ্গে ফল খান। এটা ঠিক নয়। বিশেষ করে দুধের সঙ্গে টক ফল অর্থাৎ সাইট্রাস জাতীয় ফল খেলে গ্যাস্ট্রিকের ঝুঁকি বাড়ে। একই ভাবে কলা আর মাছ একসঙ্গে খেলে শরীরে সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দেয়।

আসুন জেনে নিন যেসব খাবার একসঙ্গে খাওয়া ঠিক নয়…

১. দুধে প্রাণিজ প্রোটিন থাকায় এর সঙ্গে ভাজাপোড়া বা নোনতা খাবার খেলে হজমের নানা সমস্যা হতে পারে। কারণ, নোনতা খাবারের মধ্যে থাকা লবণ দুধকে জমিয়ে দেয়। একই ভাবে অড়হড় ডাল বা তিল থেকে তৈরি খাবারের সঙ্গেও দুধ খাওয়া ঠিক নয়।

২. বেশিরভাগ মানুষই পিৎজা, বার্গার বা ফাস্ট ফুড জাতীয় খাবারের সঙ্গে কোমল পানীয় খেতে পছন্দ করেন। কিন্তু দুই ধরনের খাবারের মধ্যেই আলাদা মাত্রার এসিড থাকায় এটি পেটের রোগ সৃষ্টি করে।

৩. টক আর মিষ্টি ফল একসঙ্গে খেলে টক ফলের এসিড মিষ্টি ফলের মধ্যে থাকা সুগার নষ্ট করে। এতে হজমের সমস্যা হয়।

৪. খাবারের পরেই চা খাওয়া শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। এতে এসিডিটি বাড়ে।

৫. রুটির সঙ্গে দই খেলেও পরোটার সঙ্গে কখনোই এটি খাওয়া ঠিক নয়। কারণ, পরোটা আর দই দুটির মধ্যেই ফ্যাট থাকে। এ গুলো একসঙ্গে খেলে হজম করা কষ্ট হয়। সেই সঙ্গে ওজনও বাড়ে।

৬. দই আর মাছ একসঙ্গে খেলে অ্যালার্জি হতে পারে। এতে হজমে সমস্যাও দেখা দেয়।

৭. দুধ থেকে দই তৈরি হয়। যে কারণে দুধের সঙ্গে ফল খাওয়া ঠিক নয় সেই একই কারণে দইয়ের সঙ্গেও ফল খাওয়া ঠিক নয়।

৮. মধু আর মাখন একসঙ্গে খাওয়া ঠিক নয়। কারণ, মধু শরীর গরম করে। অনেকেই হয়ত জানেন না, ঘি-মাখন শরীর ঠাণ্ডা করে। তাই এ দুই বিপরীত মেরুর খাবার একসঙ্গে খেলে শরীরে বিপর্যয় ঘটতে পারে।

৯. মাছ আর গোলমরিচ একসঙ্গে খাওয়া ঠিক নয়। এতে হজমের সমস্যা হয়।

১০. দুধ-ঘি কখনোই কাঁসার বাসনে রেখে খাওয়া ঠিক নয়। এতেও পেটে সমস্যা তৈরি হয়।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ল্যাবরেটরি পরীক্ষায় এখন পর্যন্ত হামের কারণে...

ঢাকায় বাড়ছে গরম, তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রি

ঢাকায় গরমের তীব্রতা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নগরজীবনে বেড়েছে অস্বস্তি। আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির...

Related Articles

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিয়ে এআই সমন্বিত গবেষণা কার্যক্রমের উদ্বোধন

দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা অবকাঠামোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি অন্তর্ভুক্ত করার লক্ষ্যে “বাংলাদেশে...

রাজধানীতে ৫ দিনব্যাপী ঠোঁট-তালুকাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার শুরু

রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বিশেষ চিকিৎসা ক্যাম্প। ‘নতুন...

21 October 2019

যে খাবারগুলো একসাথে খেলে বিপদে পড়তে পারেন!

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV