কর্মজীবী পুরুষের ডায়েট

Share

হয়তো ভাবছেন পুরুষের আবার ডায়েট কী? কিন্তু এ কথা মনে রাখা প্রয়োজন একজন পুরুষের দৈনিক সঠিক ক্যালোরি চাহিদার পাশাপাশি অন্য সব পুষ্টির চাহিদা যথাযথ পূরণ করার প্রয়োজন হয়।

সঠিক মাংসপেশি, হাড়ের সঠিক সুস্থতা বজায় রাখা, ত্বক সুন্দর রাখা, এমনকি বিভিন্ন রোগ প্রতিরোধের জন্যও সঠিক খাবারের যথাযথ চাহিদা পূরণ করা প্রয়োজন হয়।

স্বাস্থ্য রক্ষা করতে নারী পুরুষ সবারই খাবারের বিষয়ে সচেতন থাকা উচিত। নারীর তুলনায় পুরুষের শারীরিক কাঠামো ভিন্ন হওয়ায় তাদের সব পুষ্টি চাহিদা একটু বেশিই হয়ে থাকে।

দেখে নিন কর্মজীবী পুরুষের ডায়েট কেমন হবে…

ক্যালোরি :

কর্মঠ একজন পুরুষকে তার প্রতি কেজি ওজনের জন্য অন্তত ২৫ থেকে ৩০ কিলো ক্যালোরি গ্রহণ করতে হয়। তবে পরিশ্রম, শারীরিক কাঠামো, ওজন, উচ্চতা, বয়সভেদে এ চাহিদা ভিন্ন হয়। সাধারণত পুরুষের ক্যালোরি ১ হাজার ৬০০ থেকে ২ হাজার ২০০ হয়ে থাকে।

প্রোটিন :

প্রতি কেজি ওজনের জন্য একজন পুরুষকে কমপক্ষে এক থেকে এক দশমিক দুই গ্রাম প্রোটিন গ্রহণ করতে হয়। মাছ, মুরগির মাংস, ডাল, বাদাম, দুধ থেকেই এ প্রোটিন গ্রহণ করতে হয়। পেটে সহ্য হলে সব পুরুষেরই রাতে এক গ্লাস দুধ খাওয়া উচিত। এতে শারীরিক ও মানসিক দুটো স্বাস্থ্যই ভালো থাকবে এবং ভবিষ্যতে হাড়ের সমস্যা প্রতিরোধ করা সম্ভব হবে।

চর্বি :

কাজের কারণে বিভিন্ন সময় পুরুষদের বাইরে থাকতে হয়। দেখা যায়, চট করে বাইরের ভাজাপোড়া খাবার, ফাস্টফুড খেয়ে নেন তারা। তাই কর্মজীবী পুরুষদের দুপুরের খাবারের ব্যাপারে সচেতন হতে হবে। বাইরের কেনা খাবার এড়িয়ে একটু কষ্ট করে বাসা থেকে যদি অল্প খাবারও সঙ্গে নেন, তাও আপনার শরীরের জন্য ভালো।

পুরুষদের স্ট্রোক হওয়া, রক্তের কোলেস্টেরল ও ইউরিক এসিড বেড়ে যাওয়া এবং এসিডিটির অন্যতম কারণ বাইরের ফ্যাটি খাবার। তাই পুরুষদের সুস্থ থাকতে ভালো চর্বি- যেমন তৈলাক্ত মাছ, বাদাম, দুধ, ডিম খেতে হবে।

ভিটামিন ও মিনারেল :

শরীরের জন্য প্রয়োজনীয় ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম ইত্যাদি যথাযথভাবে পূরণ করতে দৈনিক সবজি ও ফল গ্রহণ নিশ্চিত করতে হবে।

কাজের কারণে বাইরে থাকায় অনেক পুরুষই ফল খাওয়ার সময় পান না। ভিটামিন সির অভাবে ত্বক, দাঁত ও প্রজনন স্বাস্থ্যের অনেক ক্ষতি হয়। তাই একটা হলেও মৌসুমি ফল খেতে হবে। আলাদা লবণ খাওয়া বর্জন করতে হবে, যাতে ব্লাড প্রেশার প্রতিরোধ ও নিয়ন্ত্রণ হয়। যেসব পুরুষ বসে কাজ করে, তাদের দিনের বেলা অল্প সময়ের জন্য হলেও ভিটামিন ডি পেতে রোদে যেতে হবে।

পানি ও তরল :

অনেক পুরুষদের কাছেই সারাদিনের প্রধান তরল হলো, দুধ চা ও কফি। কিন্তু এগুলো শরীরের জন্য ক্ষতিকর। অনেকেই পানি খাওয়ার কথা ভুলেই যায়। ঘাম হওয়ার কারণে অনেককেই ডিহাইড্রেশনে ভুগতে দেখা যায়। অনেকের আবার ঘাড় বা মাথায় ঘন ঘন ব্যথা হতে দেখা যায়। তাই অতিরিক্ত চা কফি না খেয়ে বিশুদ্ধ পানি, ডাবের পানি, গ্রিন টি, লেবু পানি, লেবু বা দারুচিনি চা, ফলের জুস, দুধ খেলে ভালো।

সতর্কতা :

১. সিগারেট, পান, জর্দা, সীসা ছাড়াও যেকোনো ক্ষতিকারক উপাদান থেকে দূরে থাকুন।

২. বসে বসে যারা কাজ করেন তাদের অবশ্যই একটু সময় করে হলেও রোজ হাঁটতে হবে, কমপক্ষে ৩০ মিনিট।

৩. পুরুষের ভুঁড়ি বাড়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে। প্রয়োজনে পেটের ব্যায়াম করতে হবে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

প্রতিদিনই বাড়ছে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা...

Related Articles

শিশুর পুষ্টি শিক্ষা: শুধু বই নয়, রান্নাঘরও হোক শ্রেণিকক্ষ

শিশুকে স্বাস্থ্যকর খাবার সম্পর্কে শেখানোর প্রচলিত পদ্ধতিতে ‘কী খেতে হবে’ এই প্রশ্নটিই...

স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক ৩ ব্যায়াম, নিয়মিত অভ্যাস করুন আজ থেকেই

নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর একটি হলো স্তন ক্যানসার।...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

বিপাকক্রিয়া ঠিক রাখতে আপনার প্রতিদিনের জীবনযাপন কেমন হওয়া উচিত?

বিপাকক্রিয়া বা মেটাবলিজম শরীরের ভেতরের একটি চলমান প্রক্রিয়া। খাবার থেকে শক্তি তৈরি,...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

19 October 2019

কর্মজীবী পুরুষের ডায়েট

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV