কাঁচা রসুন ও মধুর মিশ্রণে কমবে ওজন

Share

ওজন কমাতে সবার কতই না চেষ্টা থাকে। ওজন কমানোর জন্য সঠিক খাদ্যাভাস ও ব্যায়াম করা জরুরি। এছাড়া ছোট ছোট অনেক কৌশল অনুসরণ করেও ওজন কমানো যায়।

রসুন এবং মধুর পুষ্টি গুণের কথা কমবেশি সবারই জানা। কিন্তু অনেকের জানা নেই এ দুইয়ের মিশ্রণে তৈরি পানীয় ওজন কমানোর জন্য কতটা উপকারী। প্রাচীনকাল থেকেই এ দুটি উপাদান ঠাণ্ডা-কাশি, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল কমাতে ব্যবহৃত হয়ে আসছে। তবে দুটি একসঙ্গে ব্যবহার করলে ওজন কমানোর ক্ষেত্রে উপকারিতা পাওয়া যায়।

মিশ্রণটি তৈরির পদ্ধতি :

৩ থেকে ৪ টি রসুনের কোয়া নিয়ে ছোট ছোট করে কাটুন। এবার এক চামচ মধু নিয়ে কাপে ঢালুন। এখন রসুনগুলো এতে দিয়ে ভালো ভাবে মেশান। প্রতিদিন সকালে খালি পেটে মিশ্রণটি খেতে থাকুন। চাইলে মিশ্রণটি তৈরি করে ফ্রিজে রেখে খেতে পারেন। তবে সেটা তিন দিনের বেশি না রাখাই ভালো।

রসুন আর মধুর মিশ্রণ খেতে ভালো নাও লাগতে পারে, কিন্তু এটা ওজন কমানোর ক্ষেত্রে দারুণ কার্যকরী। খালি পেটে মিশ্রণটি খেলে শুধু ওজনই কমবে না, হজমশক্তি বাড়বে। সেই সঙ্গে শরীর পরিষ্কারও হবে। এছাড়া এ মিশ্রণটি খেলে আরও যেসব উপকারিতা পাওয়া যাবে-

১. নিয়মিত রসুন ও মধুর মিশ্রণ খেলে উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল কমবে।

২. লিভার সুস্থ থাকবে।

৩. ঠান্ডা-কাশি কমবে।

৪. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

বিপাকক্রিয়া ঠিক রাখতে আপনার প্রতিদিনের জীবনযাপন কেমন হওয়া উচিত?

বিপাকক্রিয়া বা মেটাবলিজম শরীরের ভেতরের একটি চলমান প্রক্রিয়া। খাবার থেকে শক্তি তৈরি,...

নারীর নীরব ঘাতক এন্ডোমেট্রিওসিস: লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

আমাদের মেয়েদের জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম যেখানে ভ্রুন প্রতিস্থাপিত হয়ে...

26 September 2019

কাঁচা রসুন ও মধুর মিশ্রণে কমবে ওজন

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV